, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নোয়াখালী হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিজের ধারন করা আপত্তিকর ভিডিও ভাইরাল। ডেঙ্গু প্রতিরোধে সাভার পৌরসভা ও ব্র‍্যাক এর উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান। সাভার আশুলিয়ায় চাদাবাজী ও মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু(এমপি)। সাভার পৌর ১নং ওয়ার্ড সাবেক সেচ্ছাসেবক দল নেতা শাজাহান সাজু’র বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের দাবীতে মানববন্ধন। সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির‘অর্ধকোটি’ট% সাভার বেসরকারী হাসপাতাল কর্মচারী পরিষদ নির্বাচনেবিপুল ভোটে নির্বাচিত সভাপতি উজ্জ্বল। নির্বাচনী চাপে দায়িত্ব পালনের ফলে চিকিৎসার সুযোগ না পেয়ে(ইউএনও)ফেরদৌস আরার মৃতু। আশুলিয়া অবৈধ দুটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়াসহ ৪টি অবৈধ ইটভাটা’কে ২৪ লক্ষ টাকা জরিমানা। সাভার বনগাঁও এলাকায় চাঁদা না পেয়ে কৃষকের সারেসাত হাজার গোলাপের চারা কেটে নিয়েছে দুর্বৃত্তরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(জাবি)সহকারী কম্পিউটার অপারেটর তসলিম অর্থ আত্মসাতের অভিযোগে সাময়িক বরখাস্ত।

আশুলিয়া ডিওএইচএস আবাসিক এলাকা থেকে সাদ হত্যা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আটক ৫

আশুলিয়া প্রতিনিধিঃ
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত আফিকুল ইসলাম সাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামী ধামরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাদ্দেস হোসেনসহ আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগের ৫ নেতাকে আটক করেছেন পুলিশ।মঙ্গলবার(৭ই অক্টোবর ২০২৫ইং)ভোর রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ মনিরুল ইসলাম।এর আগে,গত ৬ই অক্টোবর সোমবার আনুমানিক রাত সাড়ে ১০ ঘটিকার দিকে সাভারের নবীনগরের ডিওএইচএস আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়।আটক কৃতরা,ঢাকার ধামরাইয় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেস হোসেন(৫৮),ঢাকা জেলা পরিষদের সাবেক সদস্য ও ধামরাই পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক সুজন(৪৫),ধামরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান(৪২)নবযুগ কলেজ ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম(৩০)ও ছাত্রলীগ নেতা আহাদ হোসেন(৩২),আটকের বিষয় পুলিশ সুত্রে জানা যায়,বিগত ২০২৪ইং সালের ৫ইআগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ধামরাইয়ের হার্ডিঞ্জ সরকারি স্কুল ও কলেজ গেটের সামনে নির্বিচারে গুলি বর্ষণ করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।এ সময় কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ(১৮)নামক এক ছাত্র মাথায় গুলিবিদ্ধ হন।পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৮ই আগস্ট ২০২৪ইং সকালে তার মৃত্যু হয়।এ ঘটনায় নিহত সাদের নানা আজিম উদ্দিন বাদী হয়ে গত ২১শে আগস্ট ২০২৪ইং ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৮২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।তাছাড়া এ মামলায় আরও ৮০-৯০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।আটককৃতরা এই মামলার এজাহারভুক্ত আসামি।মামলার পর থেকে তারা পলাতক ছিলেন।এদিকে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন,কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় পাঁচজনকে গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর ডিওএইচএস আবাসিক এলাকা থেকে আটক করা হয়েছে।মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়ঃ ০১:০০ মিনিট
৭ই অক্টোবর ২০২৫ইং
ডিএসইআর,

নোয়াখালী হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিজের ধারন করা আপত্তিকর ভিডিও ভাইরাল।

আশুলিয়া ডিওএইচএস আবাসিক এলাকা থেকে সাদ হত্যা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আটক ৫

প্রকাশের সময় : ১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫