সাভার প্রতিনিধিঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি)'র পরিবহনঅফিসের উচ্চমান সহকারী-কাম কম্পিউটার অপারেটর তছলিম আহমেদ'কে বিল জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে,তাছাড়া এ অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।বিষয়টি ২১শে জানুয়ারী বুধবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেন।এ আদেশ বলা হয়,বিশ্ববিদ্যালয়েরপরিবহন অফিসের উচ্চমান সহকারী-কাম -কম্পিউটার অপারেটর তছলিম আহমেদ-এর বিরুদ্ধে বিল জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করার অভিযোগের ভিত্তিতে আজ পূর্বাহ্ন থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।তবে অভিযোগ খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশ-এর ধারা ৫ এর(খ)অনুযায়ী একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে বলা হয়েছে অফিস৷ আদেশে।উল্লেখ্য,এছাড়া বরখাস্ত থাকাকালীন তিনিজীবিকা নির্বাহ ভাতা হিসাবে সংশ্লিষ্ট কর্মচারীর সর্বশেষ মূল বেতনের অর্ধেক ও তদর্থক সাহায্যসহ(অ্যাডহক রিলিফ) যদি থাকে,অন্যান্য সকল ভাতার সম্পূর্ণ পাবেন।এদিকে অভিযোগে বিষয়ে সহকারী কাম- কম্পিউটার অপারেটর তসলিম আহাম্মেদ'কে প্রশ্ন করলে তিনি বলেন,আমার বিষয়ে যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন তাছাড়া তিনি গণমাধ্যমের এমন প্রশ্নে ক্ষিপ্ত হয়ে বলেন,এবিষয়ে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের সংবাদ প্রকাশ করলে কিছুই হবে না বলে জানান তিনি।
চলবে,,,,,,,
বাংলাদেশ সময়:১০:৫৫ মিনিট
২১শে জানুয়ারী ২০২৬ইং
জেএইএসই