জেলা প্রতিনিধি(পটুয়াখালী)
আইফোন কেনার টাকা জোগাড় করতে নিজের দেড় বছরের ছেলেসন্তানকে প্রায় এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে মারুফ মুন্সি(২২)নামের এক তরুণের বিরুদ্ধে।এ ঘটনায় তাঁকে আটক করেছে পটুয়াখালীর দশমিনা থানা-পুলিশ।একই সঙ্গে শিশুটিকেও উদ্ধার করা হয়েছে।দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে,মারুফ মুন্সি তাঁর দেড় বছরের শিশুসন্তানকে প্রায় এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে দিয়ে দেন। পরে বিষয়টিপরিবারের সদস্যদের নজরে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিবারের অভিযোগ,একটি আইফোন কেনার জন্য প্রয়োজনীয় টাকা জোগাড় করতেই তিনি নিজের সন্তানকে বিক্রি করে দেন।ঘটনার খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধারের উদ্যোগ নেয়।পরে জেলার গলাচিপা উপজেলার চরবিশ্বাস এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
দশমিনা থানার ওসি আতিকুল ইসলাম জানান,রোববার রাত ১১টার দিকে মারুফকে ঢাকা থেকে দশমিনা থানায় নিয়ে আসা হয়েছে।একই ঘটনায় উদ্ধার করা হয়েছে শিশুটিকেও।পুলিশ বলছে,শিশুটিকে কীভাবে,কার কাছে এবং কত টাকার বিনিময়ে দেওয়া হয়েছিল—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না,সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।নিজের সন্তানকে অর্থের বিনিময়ে অন্যের কাছে তুলে দেওয়ার অভিযোগে অভিযুক্ত তরুণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
বাংলাদেশ সময়: ০৫:০০ মিনিট
৩১শে আগস্ট ২০২৬ইং
এওইকেওইপি