, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচনী চাপে দায়িত্ব পালনের ফলে চিকিৎসার সুযোগ না পেয়ে(ইউএনও)ফেরদৌস আরার মৃতু। আশুলিয়া অবৈধ দুটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়াসহ ৪টি অবৈধ ইটভাটা’কে ২৪ লক্ষ টাকা জরিমানা। সাভার বনগাঁও এলাকায় চাঁদা না পেয়ে কৃষকের সারেসাত হাজার গোলাপের চারা কেটে নিয়েছে দুর্বৃত্তরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(জাবি)সহকারী কম্পিউটার অপারেটর তসলিম অর্থ আত্মসাতের অভিযোগে সাময়িক বরখাস্ত। সাভার আশুলিয়া নবীনগর চন্দ্রা মহাসড়কে তীব্র যানজট চরম দুর্ভোগে দূরপাল্লার যানবাহনসহ পথচারী। ঢাকা ১৯ আসনে জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি মনোনীত প্রার্থী দিলশানা পারুলের মনোনয়নপত্র প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। সাভার কমিউনিটি সেন্টারে ৪ মাসে ৬ হত্যাকাণ্ডের ঘটনায় আটক ১। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জড়িয়ে অবমাননাকর পোস্ট,থানায় অভিযোগ দায়ের। ইসলামী আদর্শ বিচ্যুতির অভিযোগে জামায়াত নেতৃত্বাধীন জোট ছাড়ল ইসলামী আন্দোলন,একক নির্বাচনের ঘোষণা। বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ফেরদৌস আরা আর নেই।

পুর্ব শত্রুতার জের ধরে সাভার বনগাঁও এলাকায় একজনকে কুপিয়ে হত্যা,আহত অন্তত ১০

  • সাভার প্রতিনিধি।
  • প্রকাশের সময় : ০৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৪২৯ পড়া হয়েছে

সাভার প্রতিনিধিঃ
সাভারে পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। রাত নয় টার দিকে সাভার উপজেলাধীন বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।এঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন।আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে ঘটনার সময় উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানায়,বুধবার ২২শে অক্টোবর রাত আনুমানিক ৯ঘটিকার দিকে পূর্ব শত্রুতার জের ধরে ঢাকা আওয়ামী সমর্থক জাকির হোসেন ও স্থানীয় বাবুলের মধ্যে বাকবিতন্ডায় হয়।এসময় ঝগড়ার এক পর্যায়ে জাকিরের লোকজন বাবুলের চাচাতো ভাই আবু সাঈদ’কে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। পরে স্থানীয়রা এগিয়ে এলে তাদেরকেও কোপাতে থাকেন তারা,এতে আহত হন আরো অন্তত ১০ জন।পরবর্তী এলাকার স্থানীয়রা আহতদের ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা আবু সাঈদকে মৃত ঘোষণা করেন।তাছাড়া আহতদের চিকিৎসা সেবা চলছে হাসপাতালে।এঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা।এঘটনার পর থেকে জাকির হোসেন ও তার পালিত সন্ত্রাসীরা পলাতক রয়েছেন।স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন।এলাকাবাসী জানায়,জাকিরের হোসেন আওয়ামী লীগের সমর্থক ছিল পাঁচ এ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি বিএনপি বনে যান।তার অত্যাচারে তারা অতিষ্ট হয়ে পড়েছেন।বিএনপির নাম ভাঙ্গিয়ে তিনি এলাকায় ব্যাপক অন্যায় অপকর্ম করে চলেছেন প্রতিনিয়ত।খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বাংলাদেশ সময়:০৬:১০ মিনিট
২৩শে অক্টোবর ২০২৫ইং
এইচএওএস

জনপ্রিয়

নির্বাচনী চাপে দায়িত্ব পালনের ফলে চিকিৎসার সুযোগ না পেয়ে(ইউএনও)ফেরদৌস আরার মৃতু।

পুর্ব শত্রুতার জের ধরে সাভার বনগাঁও এলাকায় একজনকে কুপিয়ে হত্যা,আহত অন্তত ১০

প্রকাশের সময় : ০৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫