ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়া খেয়ে গাঁজাবাহী একটি মাইক্রোবাস পুকুরে পড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।পরে পুকুর থেকে মাইক্রোবাসটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ৯ বস্তা গাঁজা জব্দ করেছে পুলিশ।শুক্রবার(২৮শে আগস্ট)সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশের ধাওয়া খেয়ে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায় বলে জানা গেছে।এ সময় মাইক্রোবাসে থাকা মাদক কারবারিরা পালিয়ে গেছে কি না,সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসটি উদ্ধার করে। তল্লাশি চালিয়ে ভেতর থেকে ৯ বস্তা গাঁজা উদ্ধার করা হয়।ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।উদ্ধার করা গাঁজার পরিমাণ ও এ ঘটনায় জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।
বাংলাদেশ সময়ঃ ০৮:০০ মিনিট
২৮শে আগস্ট ২০২৬ইং
কেওএমইজে