সাভার প্রতিনিধি:
সাভারের রাজনৈতিক অঙ্গনে ফের আলোচনায় এসেছে দলবদল ও রাজনৈতিক পরিচয় পরিবর্তনের অভিযোগ। এবার বিরুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনির হোসেনের বিরুদ্ধে অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার পর বর্তমানে বিএনপির রাজনীতিতে সক্রিয় ও প্রভাবশালী হিসেবে পরিচিত হওয়ার অভিযোগ উঠেছে।স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের অভিযোগ,দীর্ঘদিন মাঠে থেকে মামলা-হামলা,আন্দোলন -সংগ্রাম ও রাজনৈতিক প্রতিকূলতার মুখোমুখি হওয়া ত্যাগী নেতাকর্মীদের পাশ কাটিয়ে বিভিন্ন সময়ে রাজনৈতিক অবস্থান পরিবর্তনকারীদের মধ্যে বিরুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনির হোসেনসহ বিতর্কিত অনেকেই এখন নতুন পরিচয়ে নেতৃত্বের গুরুত্ব পূর্ণ জায়গা দখল করে নিয়েছেন।এতে তৃণমূলের নেতা কর্মীদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ ও হতাশা।অভিযোগ কারীদের প্রশ্ন—রাজনৈতিক আদর্শের পরিবর্তন কি সত্যিকারের মতাদর্শগত পরিবর্তন,নাকি সময় ও পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে শুধু রাজনৈতিক পরিচয়ের রং বদল?তাদের দাবি,কোনো ব্যক্তি বর্তমানে কোন দলের রাজনীতি করছেন—এটি যেমন গুরুত্বপূর্ণ,তেমনি তাঁর অতীত রাজনৈতিক কর্মকাণ্ডও দলীয় নেতৃত্বের কাছে যাচাই হওয়া প্রয়োজন।বিশেষ করে স্থানীয় পর্যায়ে গুরুত্ব পূর্ণ পদে থাকা ব্যক্তিদের রাজনৈতিক ভূমিকা ও অতীত কর্মকাণ্ড নিয়ে স্বচ্ছ যাচাই না হলে ত্যাগী নেতাকর্মীদের মধ্যে বিভাজন আরও বাড়তে পারে বলে মন্তব্য প্রকাশ করেন স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মী।স্থানীয় কয়েকজন নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন,দীর্ঘদিন যারা রাজনৈতিক প্রতিকূলতার মধ্যে দলীয় কর্মকাণ্ড চালিয়ে গেছেন,তাদের মূল্যায়ন না করে হঠাৎ করে পরিচয় পরিবর্তনকারীদের সামনে আনা হলে তৃণমূলে এর নেতিবাচক প্রভাব পড়ে।এতে দলের সাংগঠনিক শৃঙ্খলা ও নেতৃত্বের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তৈরি হয়।এছাড়াও রাজনৈতিক বিশ্লেষকদের মতে,ব্যক্তির রাজনৈতিক পরিচয় পরিবর্তনের অধিকার থাকলেও দলীয় নেতৃত্বে দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে অতীত কর্মকাণ্ড, সাংগঠনিক ভূমিকা ও বর্তমান অবস্থান—সবকিছুর স্বচ্ছ যাচাই জরুরি। অন্যথায়‘ত্যাগী বনাম রূপবদলকারী’ বিতর্ক স্থানীয় রাজনীতিতে আরও বড় সংঘাতের জন্ম দিতে পারে।এদিকে সাভারের বিরুলিয়ায় এখন তাই তৃণমূলের আলোচনায় একটাই প্রশ্ন—এটি কি আদর্শের রাজনীতি,নাকি সময়ের সঙ্গে রাজনৈতিক রং বদলের নতুন খেলা?
চলবে দ্বিতীয় কলামে,,,,,,,,,
বাংলাদেশ সময়:০৯:৩৭মিনিট
৯ই সেপ্টেম্বর ২০২৬ইং
আরকেওইএম