, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচনী চাপে দায়িত্ব পালনের ফলে চিকিৎসার সুযোগ না পেয়ে(ইউএনও)ফেরদৌস আরার মৃতু। আশুলিয়া অবৈধ দুটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়াসহ ৪টি অবৈধ ইটভাটা’কে ২৪ লক্ষ টাকা জরিমানা। সাভার বনগাঁও এলাকায় চাঁদা না পেয়ে কৃষকের সারেসাত হাজার গোলাপের চারা কেটে নিয়েছে দুর্বৃত্তরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(জাবি)সহকারী কম্পিউটার অপারেটর তসলিম অর্থ আত্মসাতের অভিযোগে সাময়িক বরখাস্ত। সাভার আশুলিয়া নবীনগর চন্দ্রা মহাসড়কে তীব্র যানজট চরম দুর্ভোগে দূরপাল্লার যানবাহনসহ পথচারী। ঢাকা ১৯ আসনে জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি মনোনীত প্রার্থী দিলশানা পারুলের মনোনয়নপত্র প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। সাভার কমিউনিটি সেন্টারে ৪ মাসে ৬ হত্যাকাণ্ডের ঘটনায় আটক ১। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জড়িয়ে অবমাননাকর পোস্ট,থানায় অভিযোগ দায়ের। ইসলামী আদর্শ বিচ্যুতির অভিযোগে জামায়াত নেতৃত্বাধীন জোট ছাড়ল ইসলামী আন্দোলন,একক নির্বাচনের ঘোষণা। বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ফেরদৌস আরা আর নেই।

সাভারে তাজ খান নাঈমের ব্যতিক্রমী উদ্যোগ—জনসচেতনতায় সাড়া ফেলেছে অনন্য সাইনবোর্ড প্রচারণা

স্টাফ রিপোর্টারঃ
মাদক,সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে সাভারে শুরু হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। সাভার পৌর ছাত্রদলের নেতা তাজ খান নাঈমের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান,ধর্মীয় কেন্দ্র,গুরুত্বপূর্ণ স্থাপনা ও রাস্তার মোড়ে মোড়ে লাগানো হয়েছে অনুপ্রেরণামূলক শ্লোগানযুক্ত সাইনবোর্ড।মাদক শুধু শরীর নয়,মানুষের বিশ্বাস,সম্মানও স্বপ্নকে হত্যা করে—তাই এখনই না বলুন এবং সুস্থজীবনের পথে এগিয়ে যান,সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াও,শান্তির সমাজ গড়ো,কলম ধরো,স্বপ্ন লেখো,জ্ঞানের পথে এগিয়ে থাকো,হর্ণ নয়,ধৈর্য ধরো—শান্ত শহর তোমরা গড়ো—এমন সব ইতিবাচক বার্তাসমূহ লিখিত এই সাইনবোর্ডগুলো স্থানীয়দের দৃষ্টি কেড়েছে।বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও সহিংসতা থেকে দূরে রেখে শিক্ষা,সচেতনতা ও মানবিকতার পথে উদ্বুদ্ধ করতেই নেওয়া হয়েছে এই উদ্যোগ।একটি গাছ এক ফোঁটা প্রাণ—রক্ষা করো প্রকৃতির মান শ্লোগানটি পরিবেশ সচেতনতার দিকেও জনগণকে অনুপ্রাণিত করছে।স্থানীয়দের মতে,এ ধরনের ইতিবাচক বার্তাগুলো শহরের জনপদে নতুন প্রাণ সঞ্চার করেছে।অনেকেই বলছেন,প্রতিদিন এসব বার্তা চোখে পড়লে মানুষের মধ্যে একধরনের সচেতনতা ও দায়িত্ববোধ তৈরি হয়।ছাত্রনেতা তাজ খান নাঈম জানান,আমরা চাই তরুণ প্রজন্ম সচেতন,শিক্ষিত ও দেশপ্রেমিক হোক।স্লোগান গুলো শুধু বোর্ডে নয়,মানুষের মনে পৌঁছাক—এটাই আমাদের মূল লক্ষ্য।সাভারে নাঈমের এই সামাজিক জনসচেতনতা মূলক কার্যক্রম ইতোমধ্যেই সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠনও উদ্যোগটিকে স্বাগত জানিয়েছে।

বাংলাদেশ সময়:০৯:৩০ মিনিট
১৩ই অক্টোবর ২০২৫ইং
এসইএম

জনপ্রিয়

নির্বাচনী চাপে দায়িত্ব পালনের ফলে চিকিৎসার সুযোগ না পেয়ে(ইউএনও)ফেরদৌস আরার মৃতু।

সাভারে তাজ খান নাঈমের ব্যতিক্রমী উদ্যোগ—জনসচেতনতায় সাড়া ফেলেছে অনন্য সাইনবোর্ড প্রচারণা

প্রকাশের সময় : ০৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫