সাভার প্রতিনিধি:
ঢাকার সাভারে পচা-বাসি মাংস সংরক্ষণ ও বিক্রির চেষ্টার অভিযোগে‘জাহাঙ্গীর গোশত বিতান’নামক একটি মাংসের দোকানকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।সোমবার(২৪শে আগস্ট)সাভারের গেন্ডা বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক বি.এম.রুহুল আমিন রিমনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে দোকানটিতে বিক্রির উদ্দেশ্যে পচা ও বাসি কাঁচা মাংস সংরক্ষণ করা অবস্থায় পাওয়া যায়। একই সঙ্গে দোকানের পেছনে ককশিটের বাক্সে লুকিয়ে রাখা প্রায় ৪৩ কেজি পচা-বাসি গরুর মাংস উদ্ধার করা হয়।এ ছাড়া দোকানে ঝুলিয়ে রাখা মাংসের ক্রয়সংক্রান্ত বৈধ ভাউচার বা রসিদ এবং হালনাগাদ ট্রেড লাইসেন্স দেখাতে ব্যর্থ হয় কর্তৃপক্ষ।পরে দোকান কর্তৃপক্ষ নিজেদের অপরাধ স্বীকার করলে নিরাপদ খাদ্য আইন,২০১৩ইং অনুযায়ী এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।অভিযানে ঢাকা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম,মনিটরিং কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন মোল্লাসহ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা- কর্মচারী ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে,জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়:০৭:৩০ মিনিট
২৫শে আগস্ট ২০২৬ইং
জেওইএসইএম