শাহানাজ পারভীন(সাভার)
সাভারের আমিনবাজারে প্রায় ১৭ বছরের অচলাবস্থা কাটিয়ে আগামী আগামী ৭ কার্যদিবসে মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধিভুক্ত ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল সচল করার নির্দেশ দিয়েছেন ঢাকা-২ সংসদীয় আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান। ২৮শে মার্চ ২০২৬ইং শনিবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রমহানের নির্দেশ অনুযায়ী হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমের অংশ হিসেবে সাভারের আমিনবাজারে ২০ শয্যা বিশিষ্ট হাসাপাতালের পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দেন ২০ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান।এসময় আমান উল্লাহ আমান আরও বলেন,রাতা রাতি কোন কিছুই সম্ভব নয়,তবে সাধারণ মানুষ যেন হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে সবাইকে কঠোর সতর্ক থাকতে হবে। এসময় তিনি তার পক্ষ থেকে চিকিৎসাখাতে যাবতীয় সহযোগিতারও আশ্বাস দিয়েছেন উপস্থিত কর্মকর্তাদের।এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. ফারহানা কবীর,সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম,সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদুল হাসানসহ স্বাস্থ্য কর্মকর্তা।তবে এর আগে সাংসদ সদস্য ও সাবেক।মন্ত্রী আমান উল্লাহ আমান ৩১ শয্যা বিশিষ্ট কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২০ শয্যা বিশিষ্ট হযরতপুর স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনসহ তিনটি হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করেন।
বাংলাদেশ সময়ঃ ০৩:২৫ মিনিট
২৯শে মার্চ ২০২৬ইং
এইচএমইএস