
সাভার প্রতিনিধিঃ
চাঁদা না পেয়ে সাভার বনগাও ইউনিয়ন এলাকার পাচ-বনগ্রাম এলাকায় এক কৃষকের রাতের আধারে সাড়ে সাত হাজার গোলাপ ফুলের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।এ ঘটনায় ঐ কৃষকের প্রায় ছয় লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে অভিযোগ তুলেন কৃষক মতিউর রহমান।এছাড়াও ক্ষতিগ্রস্ত ওই কৃষক জানান,তিনি আতাউর রহমানের এক ব্যক্তির কাছ থেকে জমি কর্তন নিয়ে সাড়ে সাত হাজার গোলাপ ফুলের গাছ রোপন করেন।পরে তার কাছে সম্পতি আবু সাঈদ নামের এক ব্যক্তি তিন লক্ষ টাকা চাঁদা দাবি করেন।পরবর্তীতে তিনি চাঁদার টাকা দিতে অস্বীকার করলে রাতের আঁধারে দুর্বৃত্তরাসারে সাত হাজার গোলাপ ফুলের গাছ কেটে ফেলেন।তাছাড়া এঘটনায় তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন বলে জানা যায়।গাছের সাথে এমন শত্রুতা করায় দুর্বৃত্তদের কঠোর শাস্তি দাবী করেছেন ক্ষতিগ্রস্ত ওই কৃষক ও এলাকাবাসী।তাছাড়া এঘটনায় ভুক্তভোগী সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানান তিনি।এদিকে এ ঘটনার বিষয়ে সাভার মডেল থানার ওসি আরমান আলি বলেন,আমরা একটি লিখিত অভিযোগ হাতে পেয়েছি, তদন্ত সাপেক্ষে পরবর্তী আইয়নি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়:০৫:০০ মিনিট
২১শে জানুয়ারী ২০২৬ইং
জিএসএফই

সাভার প্রতিনিধি। 







