, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচনী চাপে দায়িত্ব পালনের ফলে চিকিৎসার সুযোগ না পেয়ে(ইউএনও)ফেরদৌস আরার মৃতু। আশুলিয়া অবৈধ দুটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়াসহ ৪টি অবৈধ ইটভাটা’কে ২৪ লক্ষ টাকা জরিমানা। সাভার বনগাঁও এলাকায় চাঁদা না পেয়ে কৃষকের সারেসাত হাজার গোলাপের চারা কেটে নিয়েছে দুর্বৃত্তরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(জাবি)সহকারী কম্পিউটার অপারেটর তসলিম অর্থ আত্মসাতের অভিযোগে সাময়িক বরখাস্ত। সাভার আশুলিয়া নবীনগর চন্দ্রা মহাসড়কে তীব্র যানজট চরম দুর্ভোগে দূরপাল্লার যানবাহনসহ পথচারী। ঢাকা ১৯ আসনে জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি মনোনীত প্রার্থী দিলশানা পারুলের মনোনয়নপত্র প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। সাভার কমিউনিটি সেন্টারে ৪ মাসে ৬ হত্যাকাণ্ডের ঘটনায় আটক ১। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জড়িয়ে অবমাননাকর পোস্ট,থানায় অভিযোগ দায়ের। ইসলামী আদর্শ বিচ্যুতির অভিযোগে জামায়াত নেতৃত্বাধীন জোট ছাড়ল ইসলামী আন্দোলন,একক নির্বাচনের ঘোষণা। বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ফেরদৌস আরা আর নেই।

সাভার সেন্ট্রাল মডেল কলেজের সভাপতি নিযুক্ত হলেন হাজী শহীদুল ইসলাম।

স্টাফ রিপোর্টারঃ
সাভারের প্রখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান সাভার সেন্ট্রাল মডেল কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাজী শহীদুল ইসলাম।তিনি সাভার ইউনিয়নের কলমা গ্রামের মরহুম গরীব উল্লাহর পুত্র।হাজী শহীদুল ইসলাম দীর্ঘদিন ধরে শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি স্থানীয় ছাপড়া মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এবং উত্তর কলমা কেন্দ্রীয় কবরস্থান উন্নয়ন কমিটির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে।রাজনৈতিক জীবনে তিনি বিএনপির অঙ্গসংগঠন যুবদল ও ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।তিনি ছিলেন সাভার থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক,ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাভার থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।ব্যক্তিগত জীবনে হাজী শহীদুল ইসলাম একজন পরিবারপ্রেমী মানুষ।তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তার গ্রহণযোগ্যতা ও অভিজ্ঞতার কারণে সাভার সেন্ট্রাল মডেল কলেজের সভাপতি পদে তাকে সবাই ইতিবাচক ভাবে দেখছেন।অনেকেই আশা করছেন,তার নেতৃত্বে কলেজটি শিক্ষা ও সুশাসনের ক্ষেত্রে আরও অগ্রগতি অর্জন করবে।

বাংলাদেশ সময়:০৪:৩৫ মিনিট
১৭ই সেপ্টেম্বর ২০২৫ইং
এসএসএম

জনপ্রিয়

নির্বাচনী চাপে দায়িত্ব পালনের ফলে চিকিৎসার সুযোগ না পেয়ে(ইউএনও)ফেরদৌস আরার মৃতু।

সাভার সেন্ট্রাল মডেল কলেজের সভাপতি নিযুক্ত হলেন হাজী শহীদুল ইসলাম।

প্রকাশের সময় : ০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫