সাঈফ মাহমুদ(সাভার)।
চিকিৎসাসেবা শুধু ব্যবসা নয়, অসহায় মানুষের পাশে দাঁড়ানোরও একটি বড় সুযোগ—এই বার্তা সামনে রেখে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে সাভার স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষ।এমনই একজন আধুনিক খাবারের প্রতিষ্ঠান ক্যাফেমেট্রো'র স্বত্বাধিকার মোঃ আশরাফুজ্জামান অর্থাভাবে চিকিৎসা নিতে না পারায় এমন উদ্যোগ নিয়েছেন সাভার স্পেসাইলাইজড হাসপাতাল কর্তৃপক্ষ,শধু তা-ই নয়,হাসপাতাল কর্তৃপক্ষের এমন মানবিক কর্মকাণ্ডে রোগী ও স্বজনদের মধ্যে প্রশংসার সৃষ্টি হয়েছে।এবিষয়ে সাভার স্পেসাইলাইজড হাসপাতালের চেয়ারম্যান আশরাফুল ইসলাম রানা জানান,চিকিৎসাসেবায় মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি প্রতিষ্ঠানের সামাজিক দায়িত্ব।সেই দায়িত্ববোধ থেকেই সাভার স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষ মানবিক সহায়তার উদ্যোগ নিয়েছে।তবে হাসপাতালটির পক্ষ থেকে বলা হয়েছে,অর্থনৈতিক সংকটের কারণে কোনো অসহায় মানুষ যেন প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত না হন—এ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও অসহায় রোগীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে তিনি।
হাসপাতাল কর্তৃপক্ষের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও রোগীর স্বজনরা।তাদের মতে,চিকিৎসা প্রতিষ্ঠানগুলো যদি ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি মানবিক ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও এগিয়ে আসে,তাহলে সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়া আরও সহজ হবে।সাভার স্পেশালাইজড হাসপাতালের সামাজিক যোগাযোগমাধ্যমেও উন্নত চিকিৎসা প্রযুক্তি ও অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে স্বাস্থ্যসেবা দেওয়ার কথা তুলে ধরা হয়েছে।এছাড়াও হাসপাতাল কর্তৃপক্ষের এই মানবিক উদ্যোগ অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও অসহায় ও দরিদ্র মানুষ উপকৃত হবেন—এমন প্রত্যাশা স্থানীয়দের।
বাংলাদেশ সময়ঃ ০৭:৪৩ মিনিট
১৬ই আগস্ট ২০২৬ইং
এইচএমএসডি