বিশেষ প্রতিনিধিঃ
উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রমে নতুন পরিবর্তন এসেছে।দেশের আট উপজেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের(ইউএনও)।একই সঙ্গে উপজেলা পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাও প্রয়োগ করবেন দায়িত্ব পাওয়া এসব কর্মকর্তা।স্থানীয় সরকার বিভাগ থেকে গত ১৬ সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে,উপজেলা পরিষদ(সংশোধন) অধ্যাদেশ,২০২৪’-এর ধারা ১৩৬-এর উপধারা (১) প্রয়োগ করে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ইউএনওদের নিজ নিজ উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।প্রশাসকের দায়িত্ব পাওয়া উপজেলাগুলো হলো—ঠাকুরগাঁওয়ের রুহিয়া ও ভূল্লী,বগুড়ার মোকামতলা,ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও ,কক্সবাজারের মাতামুহুরী,লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ,কুমিল্লার বাঙ্গরা এবং চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর।অর্থাৎ,এসব উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারাই এখন উপজেলা পরিষদের প্রশাসকের দায়িত্বও পালন করবেন।নিজ নিজ মূল দায়িত্বের পাশাপাশি তারা উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং সংশ্লিষ্ট আর্থিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী,নতুন দায়িত্বটি পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।সরকারের এ সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট আট উপজেলা পরিষদের দৈনন্দিন প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত ইউএনওদের ভূমিকা আরও বিস্তৃত হলো।
বাংলাদেশ সময়ঃ ০৩:৩৭ মিনিট
২৭শে সেপ্টেম্বর ২০২৬ইং
ডিএসইএম