সাভার প্রতিনিধি:
ঢাকার সাভারের বলিয়ারপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ(ডিবি)।বুধবার(১৪ই অক্টোবর)রাত ৯টার দিকে বনগাঁও ইউনিয়নের সানকিন ইনস্টিটিউট ফর অটিস্টিক চিলড্রেন অ্যান্ড ট্রাস্ট হোমের সামনে অভিযান চালিয়ে ইয়াবাসহ মো:আল-আমিন (২৪)নামে এক যুবককে আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।ডিবি পুলিশ জানায়, এসআই মতিউর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আল-আমিনকে আটক করার পর তাঁর দেহ তল্লাশি করা হয়।এ সময় পলিথিনে মোড়ানো ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা ইয়াবা জব্দ তালিকাভুক্ত করা হয়।আটক আল-আমিন বলিয়ারপুর এলাকার অটোরিকশাচালক সাত্তার পাগলারের ছেলে বলে জানিয়েছে পুলিশ।এসআই মতিউর রহমানের ভাষ্য,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে ইয়াবাসহ আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল-আমিন দীর্ঘদিন ধরে ইয়াবা সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছেন বলে দাবি পুলিশের।ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের(ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সাইদুল ইসলাম জানান,এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাঁকে আদালতে পাঠানো হয়েছে ।তবে আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত আটক ব্যক্তিকে দোষী হিসেবে গণ্য করা যাবে না।
বাংলাদেশ সময়ঃ ০২:১৪ মিনিট
১৫ই অক্টোবর ২০২৬ইং
এমইএসডি/কালেরবার্তা