, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সাভারে ডিবির অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার,আটক যুবক। সাভারে জেন্ডার বৈষম্য ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে বিশেষ সভা,গুরুত্ব পেল তথ্য যাচাই। সাভারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা প্রশাসন, নিরাপত্তা নিশ্চিতে তদারকি পাথালিয়ায় ফ্যামিলি কার্ডের জরিপে কঠোর তদারকি,স্বচ্ছতা নিশ্চিতে মাঠে ইউএনও ও সমাজসেবা কর্মকর্তা। বিরুলিয়ায় সার ডিলার নিয়োগ নিয়ে প্রশ্ন,নীতিমালা যাচাইয়ের দাবিতে ডিসিকে আবেদন। সাভারে ফ্যামিলি কার্ড নিয়ে বড় চ্যালেঞ্জ স্বচ্ছতা,তালিকায় প্রকৃত দরিদ্রদের অগ্রাধিকার। জ্বালানি নিরাপত্তা ও বিনিয়োগে নতুন সম্ভাবনা,রিয়াদে বাংলাদেশ-সৌদি বৈঠক অপরাধীদের দেশে ফেরার সুযোগ নেই:সাভারে প্রতিমন্ত্রী টুকু। জমি বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে স্ত্রীর সঙ্গে ভিডিও ধারণের অভিযোগ। প্রথম স্ত্রী শয়নকক্ষে,মরিয়মের রাত কাটত বেলকনিতে: রিমান্ডে উঠে এলো এমপি নজরুলের সংসারের তথ্য।

পাথালিয়ায় ফ্যামিলি কার্ডের জরিপে কঠোর তদারকি,স্বচ্ছতা নিশ্চিতে মাঠে ইউএনও ও সমাজসেবা কর্মকর্তা।

আশুলিয়া প্রতিনিধি:
ঢাকার সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় প্রকৃত উপকারভোগী নির্বাচন ও নির্ভুল তালিকা প্রণয়নে মাঠপর্যায়ে জরিপ কার্যক্রম তদারকি করছে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর। প্রকৃত দরিদ্র,নিম্নআয়ের ও অসচ্ছল পরিবারকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি জরিপে স্বচ্ছতা,নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।বিভিন্ন এলাকায় জরিপ কার্যক্রম পরিদর্শন ও তদারকির সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)সাইফুল ইসলাম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে এম শহিদুজ্জামানসহ সংশ্লিষ্টরা।এ সময় ইউএনও সাইফুল ইসলাম বলেন,জরিপের মাধ্যমে যোগ্য পরিবারগুলোকে চিহ্নিত করে সঠিক তথ্যের ভিত্তিতে উপকারভোগীদের তালিকা প্রণয়ন করা হচ্ছে।প্রকৃত অসচ্ছল পরিবার যেন অগ্রাধিকার পায় এবং কোনো যোগ্য পরিবার যেন তালিকা থেকে বাদ না পড়ে,তা নিশ্চিত করা জরুরি।এ লক্ষ্যেই মাঠপর্যায়ে জরিপ কার্যক্রম অব্যাহত থাকবে।উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে এম শহিদুজ্জামান বলেন,ফ্যামিলি কার্ড কর্মসূচির সুফল প্রকৃত উপকার ভোগীদের কাছে পৌঁছে দিতে তথ্য সংগ্রহের পাশাপাশি সেগুলো যথাযথভাবে যাচাই-বাছাই করা হচ্ছে।উপকার ভোগী নির্বাচনে নিরপেক্ষতা,স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখা গুরুত্বপূর্ণ।কোনো ধরনের পক্ষপাত বা অনিয়মের সুযোগ যেন তৈরি না হয়,সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।তিনি আরও বলেন,জরিপের তথ্য যাচাই, উপকারভোগী নির্বাচনের স্বচ্ছতা এবং চূড়ান্ত তালিকার নির্ভুলতা নিশ্চিত করা জরুরি।সুষ্ঠু ও নিরপেক্ষভাবে জরিপ সম্পন্ন হলে প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করা সহজ হবে এবং কর্মসূচির সুফল যথাযথ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।এদিকে সংশ্লিষ্টদের প্রত্যাশা, সঠিক তথ্য যাচাই ও স্বচ্ছ প্রক্রিয়ায় উপকারভোগী নির্বাচন নিশ্চিত করার মাধ্যমে পাথালিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে অনিয়ম ও পক্ষপাতের ঝুঁকি কমবে।

বাংলাদেশ সময়: ৯:২৭ মিনিট
১৫ই অক্টোবর ২০২৬ইং
এফসিওই/কালেরবার্তা

জনপ্রিয়

সাভারে ডিবির অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার,আটক যুবক।

পাথালিয়ায় ফ্যামিলি কার্ডের জরিপে কঠোর তদারকি,স্বচ্ছতা নিশ্চিতে মাঠে ইউএনও ও সমাজসেবা কর্মকর্তা।

প্রকাশের সময় : ২০ ঘন্টা আগে