, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সাভারে ফ্যামিলি কার্ড নিয়ে বড় চ্যালেঞ্জ স্বচ্ছতা,তালিকায় প্রকৃত দরিদ্রদের অগ্রাধিকার। জ্বালানি নিরাপত্তা ও বিনিয়োগে নতুন সম্ভাবনা,রিয়াদে বাংলাদেশ-সৌদি বৈঠক অপরাধীদের দেশে ফেরার সুযোগ নেই:সাভারে প্রতিমন্ত্রী টুকু। জমি বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে স্ত্রীর সঙ্গে ভিডিও ধারণের অভিযোগ। প্রথম স্ত্রী শয়নকক্ষে,মরিয়মের রাত কাটত বেলকনিতে: রিমান্ডে উঠে এলো এমপি নজরুলের সংসারের তথ্য। ৮ উপজেলা পরিষদের প্রশাসকের দায়িত্বে ইউএনও। ত্রাণের ৮০ বস্তা চালের হদিস নেই,গুদামে মিলল ৫২০ বস্তা। ডিজেল-পেট্রোল-অকটেনের দাম বাড়ল,বাড়তে পারে পরিবহন ও পণ্য সরবরাহ ব্যয়। ছাত্র-জনতা হত্যা মামলার আসামি থেকে জিয়া পরিষদের সভাপতি—মেহেদী রানা শহীদকে ঘিরে প্রশ্ন পদ-পদবীর বিনিময়ে রাজনৈতিক পুনর্বাসন? ঢাকা-১৯-এ অভিযোগের তীর।
কাতার এনার্জি ও এসিডব্লিউ পাওয়ারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

জ্বালানি নিরাপত্তা ও বিনিয়োগে নতুন সম্ভাবনা,রিয়াদে বাংলাদেশ-সৌদি বৈঠক

নিজস্ব প্রতিবেদক:
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার,নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে সৌদি আরবের রিয়াদে উচ্চপর্যায়ের ধারাবাহিক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত,এমপি।রোববার(১২ই অক্টোবর) ১৭তম আন্তর্জাতিক জ্বালানি ফোরামের(আইইএফ-১৭) সাইডলাইনে এসব বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।রিয়াদ সফরকালে প্রতিমন্ত্রী সৌদি আরবের বিদ্যুৎবিষয়ক সহকারী মন্ত্রী নাসের আল কাহতানি, কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী ও কাতার এনার্জির প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সাদ শেরিদা আল-কাবির সঙ্গে পৃথক বৈঠক করেন।এ ছাড়া আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি প্রতিষ্ঠান এসিডব্লিউ পাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.সামির জে. সেরহানের সঙ্গেও বৈঠক করেন তিনি।বৈঠকগুলোতে জ্বালানি নিরাপত্তা জোরদার,নবায়ন যোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বহুমাত্রিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়।বিশ্বজুড়ে জ্বালানির চাহিদা, সরবরাহের স্থিতিশীলতা এবং পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগের গুরুত্ব বাড়তে থাকায় বাংলাদেশের জন্য আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ বিশেষ তাৎপর্য বহন করছে। এ প্রেক্ষাপটে সৌদি আরব,কাতার ওআন্তর্জাতিক জ্বালানি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের প্রতিমন্ত্রীর বৈঠক জ্বালানি খাতে সম্ভাব্য সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের সুযোগ তৈরি করেছে।তবে এসব বৈঠকে সুনির্দিষ্ট বিনিয়োগের পরিমাণ,নতুন প্রকল্প গ্রহণ কিংবা কোনো চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করা এবং নবায়ন যোগ্য জ্বালানির বিকাশে আন্তর্জাতিক অংশীদারত্ব কতটা কার্যকর হয়,তা নির্ভর করবে বৈঠকের আলোচনাগুলো পরবর্তী সময়ে বাস্তব উদ্যোগ ও বিনিয়োগে রূপ নেওয়ার ওপর।

বাংলাদেশ সময় : ১০:৪২ মিনিট
১২ই অক্টোবর ২০২৬ইং
এইএসইএম/কালের বার্তা

সাভারে ফ্যামিলি কার্ড নিয়ে বড় চ্যালেঞ্জ স্বচ্ছতা,তালিকায় প্রকৃত দরিদ্রদের অগ্রাধিকার।

কাতার এনার্জি ও এসিডব্লিউ পাওয়ারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

জ্বালানি নিরাপত্তা ও বিনিয়োগে নতুন সম্ভাবনা,রিয়াদে বাংলাদেশ-সৌদি বৈঠক

প্রকাশের সময় : ১৮ ঘন্টা আগে