, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সাভারে ডিবির অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার,আটক যুবক। সাভারে জেন্ডার বৈষম্য ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে বিশেষ সভা,গুরুত্ব পেল তথ্য যাচাই। সাভারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা প্রশাসন, নিরাপত্তা নিশ্চিতে তদারকি পাথালিয়ায় ফ্যামিলি কার্ডের জরিপে কঠোর তদারকি,স্বচ্ছতা নিশ্চিতে মাঠে ইউএনও ও সমাজসেবা কর্মকর্তা। বিরুলিয়ায় সার ডিলার নিয়োগ নিয়ে প্রশ্ন,নীতিমালা যাচাইয়ের দাবিতে ডিসিকে আবেদন। সাভারে ফ্যামিলি কার্ড নিয়ে বড় চ্যালেঞ্জ স্বচ্ছতা,তালিকায় প্রকৃত দরিদ্রদের অগ্রাধিকার। জ্বালানি নিরাপত্তা ও বিনিয়োগে নতুন সম্ভাবনা,রিয়াদে বাংলাদেশ-সৌদি বৈঠক অপরাধীদের দেশে ফেরার সুযোগ নেই:সাভারে প্রতিমন্ত্রী টুকু। জমি বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে স্ত্রীর সঙ্গে ভিডিও ধারণের অভিযোগ। প্রথম স্ত্রী শয়নকক্ষে,মরিয়মের রাত কাটত বেলকনিতে: রিমান্ডে উঠে এলো এমপি নজরুলের সংসারের তথ্য।

সাভারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা প্রশাসন, নিরাপত্তা নিশ্চিতে তদারকি

সাভার প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ,নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে গত ১৪ই অক্টোবর বুধবার সাভার উপজেলার বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।এ সময় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা,আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পূজা উদ্‌যাপনের প্রস্তুতি পর্যবেক্ষণ করা হয়।পরিদর্শনের সময় পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা,জনসমাগম ব্যবস্থাপনা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি,পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক সৌহার্দ্য বজায় রেখে সব ধর্মের মানুষের নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালনের পরিবেশ নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।পরিদর্শনকালে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)সাইফুল ইসলাম বলেন,সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্‌যাপন এবং ধর্মীয় সম্প্রীতির পরিবেশ অক্ষুণ্ন রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের পরিদর্শন ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।এ সময় উপস্থিত উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে এম শহিদুজ্জামানের কাছেও পূজামণ্ডপভ্ল গুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং পূজামণ্ডপ কেন্দ্রিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসনের এ তদারকি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়ঃ ০৯:৩৩ মিনিট
১৫ই অক্টোবর ২০২৬ইং
ইপিএসই/কালেরবার্তা

জনপ্রিয়

সাভারে ডিবির অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার,আটক যুবক।

সাভারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা প্রশাসন, নিরাপত্তা নিশ্চিতে তদারকি

প্রকাশের সময় : ২০ ঘন্টা আগে