, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রশাসনে রদবদলের ঝড়,১০ কর্মকর্তার নতুন দায়িত্ব। সাভারে ডিবির অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার,আটক যুবক। সাভারে জেন্ডার বৈষম্য ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে বিশেষ সভা,গুরুত্ব পেল তথ্য যাচাই। সাভারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা প্রশাসন, নিরাপত্তা নিশ্চিতে তদারকি পাথালিয়ায় ফ্যামিলি কার্ডের জরিপে কঠোর তদারকি,স্বচ্ছতা নিশ্চিতে মাঠে ইউএনও ও সমাজসেবা কর্মকর্তা। বিরুলিয়ায় সার ডিলার নিয়োগ নিয়ে প্রশ্ন,নীতিমালা যাচাইয়ের দাবিতে ডিসিকে আবেদন। সাভারে ফ্যামিলি কার্ড নিয়ে বড় চ্যালেঞ্জ স্বচ্ছতা,তালিকায় প্রকৃত দরিদ্রদের অগ্রাধিকার। জ্বালানি নিরাপত্তা ও বিনিয়োগে নতুন সম্ভাবনা,রিয়াদে বাংলাদেশ-সৌদি বৈঠক অপরাধীদের দেশে ফেরার সুযোগ নেই:সাভারে প্রতিমন্ত্রী টুকু। জমি বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে স্ত্রীর সঙ্গে ভিডিও ধারণের অভিযোগ।

প্রশাসনে রদবদলের ঝড়,১০ কর্মকর্তার নতুন দায়িত্ব।

নিজস্ব প্রতিবেদক
প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার।সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বিভিন্ন মন্ত্রণালয়,বিভাগ ও সংস্থায় বদলি ও পদায়ন করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত পৃথক ১০টি প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপন অনুযায়ী,বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খানকে নৌপরিবহন মন্ত্রণালয়ে এবং বস্ত্র ও পাট সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।নৌপরিবহন সচিব জাকারিয়াকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান করা হয়েছে।অতিরিক্ত সচিব আয়েশা আক্তার পদোন্নতি পেয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হয়েছেন।মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব মোঃ আশরাফুল ইসলামকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির(নাডা)রেক্টর করা হয়েছে।মোঃ আবুল হাছানাত হুমায়ূন কবীরকে ওই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।যুব ও ক্রীড়া সচিব মোঃ মাহবুব-উল-আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।মাহফুজুল আলম খানকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ সচিব বিলকিস জাহান রিমি হয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য(সচিব)।আর মোঃ কামরুজ্জামানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বাংলাদেশ সময়: ০১:৪৭ মিনিট
১৯শে অক্টোবর ২০২৬ইং
পিআরডি/কালের বার্তা

জনপ্রিয়

প্রকাশের সময় : ১৫ ঘন্টা আগে