
সাভার প্রতিনিধি:
ঢাকার সাভার পৌরসভার বিনোদবাইদ পাচদাগ এলাকায় পিয়াস ওরফে‘ছিনতাইকারী পিয়াস-এর বিরুদ্ধে ছিনতাই ,ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ,তার কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। এতে ওই এলাকায় তৈরি হয়েছে আতঙ্ক ও নিরাপত্তাহীনতার পরিবেশ।এলাকাবাসীর দাবি,পিয়াসের বিরুদ্ধে বিভিন্ন সময় নানা ধরনের অভিযোগ উঠলেও কার্যকর আইনগত ব্যবস্থা না নেওয়ায় তার দৌরাত্ম্য আরও বেড়েছে।বিশেষ করে সন্ধ্যার পর বিনোদবাইদ এলাকার বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান,ভয়ভীতি ও হয়রানির আশঙ্কায় অনেকেই প্রকাশ্যে অভিযোগ করতেও সাহস পান না। তাদের প্রশ্ন—একজন ব্যক্তির বিরুদ্ধে বারবার অভিযোগ ওঠার পরও যদি প্রতিকার না মেলে,তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে কীভাবে?অভিযোগের বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর তদন্ত দাবি করেছেন এলাকাবাসী।একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই করে প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।এলাকাবাসীর প্রত্যাশা ,অভিযোগ গুলোকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হোক।এবং বিনোদবাইদ এলাকায় সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জোরদাবী জানিয়েছেন তারা।
বাংলাদেশ সময়: ০৮:৫২ মিনিট
৪ই অক্টোবর ২২০৬ইং
এসএমইএস

সাভার প্রতিনিধি। 








