, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ডিজেল-পেট্রোল-অকটেনের দাম বাড়ল,বাড়তে পারে পরিবহন ও পণ্য সরবরাহ ব্যয়। ছাত্র-জনতা হত্যা মামলার আসামি থেকে জিয়া পরিষদের সভাপতি—মেহেদী রানা শহীদকে ঘিরে প্রশ্ন পদ-পদবীর বিনিময়ে রাজনৈতিক পুনর্বাসন? ঢাকা-১৯-এ অভিযোগের তীর। আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা-১৯-এর নেতৃত্ব ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী-কলেজছাত্রী আটক। সাভারে আওয়ামী লীগ থেকে বিএনপিতে পরিচয় পাল্টানোর অভিযোগ বিরুলিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরের বিরুদ্ধে সাভার পৌর জিয়া পরিষদের কমিটিতে‘বিতর্কিত’শহীদ! সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ:শিক্ষকসহ ৫ গ্রেপ্তার, ৫ই আগস্টের পর‘খোলস বদল’বিরুলিয়ায় যুবলীগ নেতা এখন বিএনপির নেতা! সাভারে জন্মাষ্টমীর বর্ণাঢ্য আয়োজন,গোপীনাথ মন্দির থেকে বের হলো মঙ্গল শোভাযাত্রা।
নেত্রকোনায় পাঁচজনের কাছ থেকে ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ,পুলিশের তদন্ত শুরু

ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী-কলেজছাত্রী আটক।

নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনায় সরকারি‘ফ্যামিলি কার্ড’করে দেওয়ার কথা বলে পাঁচ ব্যক্তির কাছ থেকে মোট ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) এক নেত্রী ও নেত্রকোনা সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।আটক সৈয়দা সাদিয়া ইসলাম এনসিপির নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক। তিনি নেত্রকোনা সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী এবং সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।মঙ্গলবার(৮ই সেপ্টেম্বর)বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার কুরপাড় মাস্টারবাড়ি এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক করেন। পরে তাকে নেত্রকোনা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সরকারি‘ফ্যামিলি কার্ড ’করে দেওয়ার আশ্বাস দিয়ে কুরপাড় এলাকার ইতি আক্তার,সুমি আক্তার,মোছা: প্রিয়া আক্তারসহ পাঁচজনের কাছ থেকে সাদিয়া ইসলাম মোট ১৫ হাজার টাকা নিয়েছেন—এমন অভিযোগ ওঠে। বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়।
নেত্রকোনা মডেল থানায় নেওয়ার পর অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।টাকা নেওয়ার অভিযোগের সত্যতা,কার্ড দেওয়ার প্রতিশ্রুতির বিষয়টি এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার বলেন,“বিকেল ৫টার দিকে কুরপাড় এলাকা থেকে স্থানীয়রা ওই নারীকে পুলিশের কাছে নিয়ে আসেন।তার বিরুদ্ধে‘ফ্যামিলি কার্ড’করে দেওয়ার কথা বলে পাঁচজনের কাছ থেকে ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে।অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এদিকে,এ ঘটনায় এনসিপির নেত্রকোনা জেলা শাখার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়:১০:১০ মিনিট
৯ই সেপ্টেম্বর ২০২৬ইং
এনইওকে

জনপ্রিয়

ডিজেল-পেট্রোল-অকটেনের দাম বাড়ল,বাড়তে পারে পরিবহন ও পণ্য সরবরাহ ব্যয়।

নেত্রকোনায় পাঁচজনের কাছ থেকে ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ,পুলিশের তদন্ত শুরু

ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী-কলেজছাত্রী আটক।

প্রকাশের সময় : ১০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬