, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরে শ্রমিক আন্দোলনে প্রাণ গেল তৌফিকের,ছুটি অর্ধশতাধিক কারখানায়। বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের মধ্যেই নতুন মজুরি বোর্ডের প্রথম সভা। সাভারে মেডিকেল অফিসারকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি,ছাত্রশক্তির কঠোর হুঁশিয়ারি। জুলাই আন্দোলনে হামলার মামলায় ১৩ নম্বর আসামি পৌর মেডিকেল অফিসার,বহাল চাকরিতে!পর্ব-১ অপরাধ দমনে পেশাদারত্ব ও সাহসিকতা,সাভার মডেল থানায় ওসি সাইফুল আলম। সাভারে মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ,স্ত্রীর ভূমিকাও তদন্তের দাবি। হাসপাতালে সুস্থ শিশু,অপারেশন কক্ষে মৃত্যু—সাভারে ৯ বছরের আবরাহামকে ঘিরে প্রশ্ন। প্রশাসনে রদবদলের ঝড়,১০ কর্মকর্তার নতুন দায়িত্ব। সাভারে ডিবির অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার,আটক যুবক। সাভারে জেন্ডার বৈষম্য ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে বিশেষ সভা,গুরুত্ব পেল তথ্য যাচাই।
নতুন চেয়ারম্যান বিচারক আজাদ সুবহানী,মজুরি পুনর্নির্ধারণে শুরু আলোচনা,

বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের মধ্যেই নতুন মজুরি বোর্ডের প্রথম সভা।

নিজস্ব প্রতিবেদক:
বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ধারাবাহিক বিক্ষোভ-আন্দোলনের মধ্যেই শুরু হয়েছে নতুন নিম্নতম মজুরি নির্ধারণের আনুষ্ঠানিক প্রক্রিয়া।শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শুরু হয়েছে রাজধানীতে। নতুন চেয়ারম্যান বিচারক আজাদ সুবহানীর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে শুরু হওয়া এ প্রক্রিয়ায় এখন শ্রমিকদের প্রত্যাশা—জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সম্মানজনক মজুরি।বুধবার(৪ই নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে এ সভা শুরু হয়।শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বোর্ডের সভার নোটিশ অনুযায়ী, বাংলাদেশ শ্রম আইন,২০০৬-এর ১৩৯ ধারা অনুসারে তৈরি পোশাকশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে এ সভা আহ্বান করা হয়েছে।সভায় শুরুতে বোর্ডের সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এরপর শ্রমিক ও কর্মচারীদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি বিবিধ বিষয়ও আলোচ্যসূচিতে রাখা হয়েছে।জানা গেছে,গত ১ই নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিক-কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়নের জন্য সরকার ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিচারক আজাদ সুবহানী।এর আগে বিচারপতি আশফাকুর রহমানকে চেয়ারম্যান করে বোর্ড গঠনের তথ্য জানানো হয়েছিল।বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মুসলিউদ্দিন আহমেদ।মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন দায়িত্ব পালন করছেন।এ ছাড়া তৈরি পোশাকশিল্পের মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিকফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার বোর্ডের সদস্য রয়েছেন।শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান অসন্তোষের প্রেক্ষাপটে নতুন মজুরি বোর্ডের এ কার্যক্রম কে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি,বাসাভাড়া ও নিত্যপ্রয়োজনীয় ব্যয়ের চাপের মধ্যে শ্রমিকদের জীবনমান বিবেচনায় নিয়ে নতুন মজুরি কাঠামো নির্ধারণের দাবি দীর্ঘদিনের।এখন বোর্ডের আলোচনা ও সুপারিশে শ্রমিকদের ন্যায্য প্রত্যাশা কতটা প্রতিফলিত হয় এবং নতুন মজুরি কাঠামো কবে চূড়ান্ত হয়,সেদিকেই তাকিয়ে তৈরি পোশাকশিল্পের লাখো শ্রমিক।

বাংলাদেশ সময়ঃ ০১:০২ মিনিট
৪ই নভেম্বর ২০২৬ইং
জিসিএসই/কালেরবার্তা

গাজীপুরে শ্রমিক আন্দোলনে প্রাণ গেল তৌফিকের,ছুটি অর্ধশতাধিক কারখানায়।

নতুন চেয়ারম্যান বিচারক আজাদ সুবহানী,মজুরি পুনর্নির্ধারণে শুরু আলোচনা,

বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের মধ্যেই নতুন মজুরি বোর্ডের প্রথম সভা।

প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে