, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাই আন্দোলনে হামলার মামলায় ১৩ নম্বর আসামি পৌর মেডিকেল অফিসার,বহাল চাকরিতে!পর্ব-১ অপরাধ দমনে পেশাদারত্ব ও সাহসিকতা,সাভার মডেল থানায় ওসি সাইফুল আলম। সাভারে মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ,স্ত্রীর ভূমিকাও তদন্তের দাবি। হাসপাতালে সুস্থ শিশু,অপারেশন কক্ষে মৃত্যু—সাভারে ৯ বছরের আবরাহামকে ঘিরে প্রশ্ন। প্রশাসনে রদবদলের ঝড়,১০ কর্মকর্তার নতুন দায়িত্ব। সাভারে ডিবির অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার,আটক যুবক। সাভারে জেন্ডার বৈষম্য ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে বিশেষ সভা,গুরুত্ব পেল তথ্য যাচাই। সাভারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা প্রশাসন, নিরাপত্তা নিশ্চিতে তদারকি পাথালিয়ায় ফ্যামিলি কার্ডের জরিপে কঠোর তদারকি,স্বচ্ছতা নিশ্চিতে মাঠে ইউএনও ও সমাজসেবা কর্মকর্তা। বিরুলিয়ায় সার ডিলার নিয়োগ নিয়ে প্রশ্ন,নীতিমালা যাচাইয়ের দাবিতে ডিসিকে আবেদন।
যুব মহিলা লীগের পদে থাকার অভিযোগ কাজী আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে,তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি শহীদ পরিবারের,

জুলাই আন্দোলনে হামলার মামলায় ১৩ নম্বর আসামি পৌর মেডিকেল অফিসার,বহাল চাকরিতে!পর্ব-১

সাভার প্রতিনিধি:
জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় ১৩ নম্বর আসামি সাভার পৌরসভার মেডিকেল অফিসার কাজী আয়েশা সিদ্দিকা বন্যা। মামলা থাকা সত্ত্বেও তিনি সরকারি দায়িত্বে বহাল রয়েছেন বলে জানা গেছে।তাঁর বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা।অভিযোগ রয়েছে, সরকারি চাকরিতে থাকা অবস্থায় কাজী আয়েশা সিদ্দিকা বাংলাদেশ যুব মহিলা লীগের সাভার পৌরসভা শাখার যুগ্ম সাধারণ সম্পাদিকা পদে যুক্ত ছিলেন। সাবেক সংসদ সদস্য ডা.এনামুর রহমানের সঙ্গে ঘনিষ্ঠতার পরিচয় ব্যবহার করে বিভিন্ন সুবিধা নেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা প্রয়োজন।মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ইং সালের জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতা ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা,হত্যার উদ্দেশ্যে মারধর এবং রক্তাক্ত জখমের ঘটনায় কাজী আয়েশা সিদ্দিকাসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের খেজুরটেক এলাকার মোঃ ইসলাম সজল বাদী হয়ে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন বলে উল্লেখ করা হয়েছে।এ ঘটনায় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা।তাঁদের দাবি,মামলার বিষয়টি যথাযথভাবে তদন্ত করে অভিযোগের সত্যতা নিরূপণ এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
চলবে,,,,,,,,,,

বাংলাদেশ সময়ঃ ১১:০১ মিনিট
২৭শে অক্টোবর ২০২৬ইং
জেইএসএইচ/কালেরবার্তা

জনপ্রিয়

প্রকাশের সময় : ১৬ ঘন্টা আগে