, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরে শ্রমিক আন্দোলনে প্রাণ গেল তৌফিকের,ছুটি অর্ধশতাধিক কারখানায়। বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের মধ্যেই নতুন মজুরি বোর্ডের প্রথম সভা। সাভারে মেডিকেল অফিসারকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি,ছাত্রশক্তির কঠোর হুঁশিয়ারি। জুলাই আন্দোলনে হামলার মামলায় ১৩ নম্বর আসামি পৌর মেডিকেল অফিসার,বহাল চাকরিতে!পর্ব-১ অপরাধ দমনে পেশাদারত্ব ও সাহসিকতা,সাভার মডেল থানায় ওসি সাইফুল আলম। সাভারে মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ,স্ত্রীর ভূমিকাও তদন্তের দাবি। হাসপাতালে সুস্থ শিশু,অপারেশন কক্ষে মৃত্যু—সাভারে ৯ বছরের আবরাহামকে ঘিরে প্রশ্ন। প্রশাসনে রদবদলের ঝড়,১০ কর্মকর্তার নতুন দায়িত্ব। সাভারে ডিবির অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার,আটক যুবক। সাভারে জেন্ডার বৈষম্য ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে বিশেষ সভা,গুরুত্ব পেল তথ্য যাচাই।

গাজীপুরে শ্রমিক আন্দোলনে প্রাণ গেল তৌফিকের,ছুটি অর্ধশতাধিক কারখানায়।

নিজস্ব প্রতিবেদক:
মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলন ঘিরে উত্তপ্ত গাজীপুরের শিল্পাঞ্চল।বিক্ষোভের মধ্যে হামলার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পোশাকশ্রমিক তৌফিক শেখ(২১)।এদিকে শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তা ঝুঁকির কারণে অর্ধশতাধিক তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।মঙ্গলবার(৩নভেম্বর)সকালে রাজধানীর উত্তরার শিন শিন জাপান হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।স্বজনদের অভিযোগ,সোমবার(২ই নভেম্বর)গাজীপুরের জয়দেবপুরের বাহাদুরপুর এলাকায় নোমান গ্রুপের টেরিটোরি গার্মেন্টসের সামনে শ্রমিক আন্দোলনের দৃশ্য মুঠোফোনে ধারণের সময় কয়েকজন তাঁকে মারধর করে।এতে গুরুতর আহত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস)মোহাম্মদ বেলায়েত হোসেন জানান,কারখানা বন্ধের দাবিতে বহিরাগতদের চাপ দেওয়াকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ হয়।এতে এক শ্রমিক আহত হয়ে পরে মারা যান।এদিকে কাশিমপুর,কোনাবাড়ী,ভোগড়া, চন্দ্রা ও কালিয়াকৈরসহ বিভিন্ন শিল্প এলাকায় অর্ধশতাধিক কারখানায় এক থেকে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তাঝুঁকি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।উল্লেখ্য,পোশাকশ্রমিকদের নিম্নতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকায় বিক্ষোভ,সড়ক অবরোধ ও সংঘর্ষ চলছে। শ্রমিকের মৃত্যু এবং একের পর এক কারখানা বন্ধের ঘটনায় শিল্পাঞ্চলে অস্থিরতা আরও বেড়েছে।

বাংলাদেশ সময়: ০১:২৭ মিনিট
৪ই নভেম্বর ২০২৬ইং
জেওইএস/কালেরবার্তা

প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে