, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গার্মেন্টসে অস্থিরতার নেপথ্যে কারা?অনুসন্ধানে ১২০ ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব। শ্রমিক অসন্তোষ নাকি পরিকল্পিত নাশকতা?,হুমকিতে দেশের পোশাকশিল্প। শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার চেষ্টা!সতর্ক থাকার নির্দেশ টুকুর সাভারে শ্রমিক-পুলিশ রক্তক্ষয়ী সংঘর্ষ,ওসিসহ আহত ৬,পুলিশের গাড়িতে আগুন। গাজীপুরে শ্রমিক আন্দোলনে প্রাণ গেল তৌফিকের,ছুটি অর্ধশতাধিক কারখানায়। বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের মধ্যেই নতুন মজুরি বোর্ডের প্রথম সভা। সাভারে মেডিকেল অফিসারকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি,ছাত্রশক্তির কঠোর হুঁশিয়ারি। জুলাই আন্দোলনে হামলার মামলায় ১৩ নম্বর আসামি পৌর মেডিকেল অফিসার,বহাল চাকরিতে!পর্ব-১ অপরাধ দমনে পেশাদারত্ব ও সাহসিকতা,সাভার মডেল থানায় ওসি সাইফুল আলম। সাভারে মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ,স্ত্রীর ভূমিকাও তদন্তের দাবি।
মন্ডল,এনভয়,নিপাসহ ১২ শিল্পগ্রুপের সংশ্লিষ্টদের অর্থায়ন খতিয়ে দেখা হচ্ছে; তালিকায় সাবেক মন্ত্রী-এমপি ও প্রভাবশালী ব্যবসায়ীরা।

গার্মেন্টসে অস্থিরতার নেপথ্যে কারা?অনুসন্ধানে ১২০ ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব।

নিজস্ব প্রতিবেদক
তৈরি পোশাকশিল্পে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে অর্থের উৎস অনুসন্ধানে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।আন্দোলনের নামে অস্থিরতা ও নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগ খতিয়ে দেখতে ১২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে। আলোচনায় এসেছে মন্ডল,এনভয় ও নিপা গ্রুপসহ ১২টি শিল্পগ্রুপের নাম। তালিকায় রয়েছেন সাবেক মন্ত্রী,সংসদ সদস্য এবং প্রভাবশালী ব্যবসায়ীরাও।সংশ্লিষ্ট সূত্রের দাবি, পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে কারা অর্থের জোগান দিয়েছে,অর্থের উৎস কী এবং সেই অর্থ কোথায় ব্যবহৃত হয়েছে—তা অনুসন্ধান করা হচ্ছে। বিশেষ করে আন্দোলনের আড়ালে নাশকতা কিংবা শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির জন্য অর্থায়ন করা হয়েছে কি না,সেটিই তদন্তের অন্যতম বিষয়।তালিকায় রয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও সিপাল গ্রুপের প্রতিষ্ঠাতা টিপু মুনশি,এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সংসদ সদস্য সালাম মুর্শেদী,রেনেসাঁ গ্রুপের মালিক ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং হামিদ গ্রুপের মালিক ও সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।এ ছাড়া রয়েছেন সাবেক স্থানীয় সরকারমন্ত্রী ও ফেবিয়ান গ্রুপের প্রতিষ্ঠাতা তাজুল ইসলাম,তুসুকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুর রহমান বাদল,ওয়েল গ্রুপের প্রতিষ্ঠাতা আবদুস সালাম, নিপা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খসরু চৌধুরী,অ্যাক্সিস নিটওয়্যারসের পরিচালক জাহিদ আহমেদ টুলু, স্ট্যান্ডার্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একেএম মোশাররফ হোসেন এবং গিভেন্সি গ্রুপের চেয়ারম্যান মাসুমা খাতুন লিপা।অন্যদিকে,মিরপুর এলাকায় শ্রমিক আন্দোলনে অর্থ জোগানের অভিযোগে সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা,বিজিএমইএর সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের ব্যাংক হিসাবও অনুসন্ধানের আওতায় আনার কথা জানা গেছে।সব মিলিয়ে শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ঘিরে ব্যবসায়ী,শিল্পগ্রুপ ও রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের আর্থিক লেনদেন এখন অনুসন্ধানের কেন্দ্র করব পোশাকশিল্প দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি।ফলে শ্রমিকদের ন্যায্য দাবি,শিল্পের নিরাপত্তা এবং আন্দোলনের নামে কোনো ধরনের নাশকতা বা অবৈধ অর্থায়ন—প্রতিটি বিষয়েই স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।

বাংলাদেশ সময়ঃ ০৮:১৮ মিনিট
৬ই নভেম্বর ২০২৬ইং
এনএসআর/কালেরবার্তা

প্রকাশের সময় : ৪ ঘন্টা আগে