, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিরাপদ সড়ক চাই যুব সম্পাদক হলেন সাভারের জুলাই আন্দোলনে অন্যতম যোদ্ধা সেঁজুতি হোসাইন। আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের কড়া নির্দেশ। সাভার ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধনে খুরশিদ আলমের পদত্যাগ দাবী। সাভারে ডিবির বিরুদ্ধে মাদক ব্যবসায়ীকে আটকের পর মোটা অংকের অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ। সাভারে সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ,২৪ ঘণ্টার আল্টিমেটাম। সাভার পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিল খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টু ইন্তেকাল করেন। রাজধানীর হাজারীবাগে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান। স্কুল জিবনে ১৭ বছরের প্রেমের টানে লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়ে প্রতারণার ফাদে নৃত্যশিল্পী ফিরোজ। সাভার বিরুলিয়ার ইউনিয়ন এলাকায় বাড়িওলাকতৃক সাত বছরের শিশু ধর্ষিত। শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, সেবা নিতে গিয়ে হয়রানির শিকার গ্রাহকরা

সাভার হাইওয়ে থানায় অটোরিকশা ছাড়িয়ে দেওয়ার নামে উৎকোচ গ্রহণের অভিযোগ,এসআই হাসেম এর বিরুদ্ধে।

নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক(এসআই)হাসেমের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে।অভিযোগে বলা হয়েছে,নিয়মিত অভিযানের অংশ হিসেবে আটক করা অবৈধ অটোরিকশা গুলোর বিরুদ্ধে মামলা না করেঅর্থের বিনিময়ে ছেড়ে দেওয়া হচ্ছে।এই কাজে এসআই হাসেমের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করছে রতন নামে এক ব্যক্তি।সোমবার(২২শে সেপ্টেম্বর ২০২৫ইং)সাভার হাইওয়ে পুলিশের এক অভিযানে বেশ কয়েকটি অটোরিকশাআটক করা হয়।তবে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা না নিয়ে এসআই হাসেমের নির্দেশে রতনের মাধ্যমে চালকদের কাছ থেকে টাকা নিয়ে গাড়ি ফেরত দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।মোঃ মহসিন নামের এক চালক বলেন,এসআই হাসেম বলেন,মামলা হলে ২ হাজার ৬০০ টাকা জরিমানা দিতে হবে।তবে মামলা না হলে রতনের কাছে ১ হাজার টাকা দিলেই গাড়ি ছেড়ে দেওয়া হবে।পরে আমি রতনের হাতে ৫০০ টাকা দেই এবং বাকি ৫০০ টাকা বিকাশে পাঠাই।এ ঘটনায় এসআই হাসেম বা থানার কোনো কর্মকর্তার মন্তব্য পাওয়া যায়নি।তবে স্থানীয় পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, এটি নতুন কিছু নয়—এর আগেও এসআই হাসেমের বিরুদ্ধে এমন অভিযোগ একাধিকবার উঠেছে।আইন বিশেষজ্ঞদের মতে,মামলা ছাড়া আটক যানবাহন ছেড়ে দেওয়া স্পষ্ট দুর্নীতির শামিল এবং দণ্ডনীয় অপরাধ।তারা অবিলম্বে তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।এ ঘটনায় স্থানীয় চালক ও সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেয়,সেটিই এখন দেখার বিষয়।

বাংলাদেশ সময়ঃ
২৩শে সেপ্টেম্বর ২০২৫ইং
এসআরইএস

নিরাপদ সড়ক চাই যুব সম্পাদক হলেন সাভারের জুলাই আন্দোলনে অন্যতম যোদ্ধা সেঁজুতি হোসাইন।

সাভার হাইওয়ে থানায় অটোরিকশা ছাড়িয়ে দেওয়ার নামে উৎকোচ গ্রহণের অভিযোগ,এসআই হাসেম এর বিরুদ্ধে।

প্রকাশের সময় : ১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫