, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সাভারে সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ,২৪ ঘণ্টার আল্টিমেটাম। সাভার পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিল খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টু ইন্তেকাল করেন। রাজধানীর হাজারীবাগে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান। স্কুল জিবনে ১৭ বছরের প্রেমের টানে লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়ে প্রতারণার ফাদে নৃত্যশিল্পী ফিরোজ। সাভার বিরুলিয়ার ইউনিয়ন এলাকায় বাড়িওলাকতৃক সাত বছরের শিশু ধর্ষিত। শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, সেবা নিতে গিয়ে হয়রানির শিকার গ্রাহকরা সাভারে জালিয়াতির মাধ্যমে সরকারি জমি দখলের অপচেষ্টা নস্যাৎ। সাভার বনগাঁও ইউনিয়নে ধর্ম অবমাননার দায়ে মা-মেয়ে গ্রেফতার। জাবিতে ৫১তম ব্যাচের খাদিজা হত্যাকারীর বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি। সাভারে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে নামজারি চেষ্টায় প্রতারক শুটার আশরাফ আটক,১০ দিনের কারাদণ্ড।

সাভারে পরিবেশ অধিদপ্তরের অভিযান,পাচটি ইটভাটায় ১০ লক্ষ টাকা জরিমানা।

সাভার প্রতিনিধিঃ
সাভার ভার্কুতা এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে উঠা ৫টি ইটভাটায় ১০ লাখ টাকা জরিমানাসহ ভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়, পাশাপাশি ইটভাটাগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন পরিবেশ অধিদপ্তর।এ অভিযানে‌ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ডএনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন,নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার ও আশিক আহমেদ,উপপরিচালক সৈয়দ আহমেদ কবীর ও মোঃ ইলিয়াস মাহমুদ,সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসেন এবং পরিদর্শক মোঃ শামসুর রহমান,নয়ন কুমার রায়,মোঃ হাবিবুর রহমান ও এস এম মনজুর-উল-আলম।অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন জানান,পরিবেশ আইন ভঙ্গ করে সাভারে ১০৬টি ইটভাটা অবৈধভাবে দীর্ঘদিন ধরে চলছে এবং ঢাকাসহ আশপাশের এলাকায় মারাত্মক দূষণ সৃষ্টি করছে,তাছাড়া এঅভিযানে তাতক্ষনিক ভাবে অবৈধ ৫টি ইটভাটায় অভিযান পরিচালনা করে ১০ লক্ষ টাকা জরিমানা ও ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়াসহ ইটভাটাগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।এছাড়াও তিনি আরও বলেন,ডিগ্রেডেড এয়ারশেড (মারাত্মক বায়ুদূষণযুক্ত)এলাকা সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসি,কলাতিয়াপাড়া এলাকার পাঁচটি অবৈধ ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স এ এবি ব্রিকস নামের ইটভাটার কিলন ও চিমনি ভেঙে কাঁচা ইট গুঁড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।এসময় মেসার্স এম এইচ বি ব্রিকস এবং মেসার্স বি সি এম-৩ ব্রিকস নামের অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে কাঁচা ইট নষ্ট করা হয়েছে এবং প্রত্যেককে পাঁচ লক্ষ টাকা করে জরিমানা করা হয়।তাছাড়া পরবর্তীতে কার্যক্রম পরিচালনা না করতে পারে সে লক্ষে,মেসার্স বি এম সি-১ ব্রিকসে অভিযান চালিয়ে ইটভাটাটি বন্ধ থাকায় এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার খুলে নেওয়া হয়েছে।তবে পরিবেশ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন।এদিকে স্থানীয় প্রশাসনের সহায়তায় পরিচালিত এই অভিযানকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন।তারা বলেন ,ধোঁয়ায় ভরা বাতাসের কারণে কৃষিজমি ও মানুষের স্বাস্থ্য ক্ষতির সম্মুখীন প্রতিমুহূর্তে পরতে হয়েছে এখানকার বসবাসরত এলাকাবাসী।তবে পরিবেশ অধিদপ্তরের এই এমন মহৎ পদক্ষেপে স্বস্তি ফিরছে এলাকাবাসীর মাঝে বলে মন্তব্য প্রকাশ করেন তারা।

বাংলাদেশ সময়:০২:৩৫ মিনিট
৪ই নভেম্বর ২০২৫ইং
ইএসএমই

জনপ্রিয়

সাভারে সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ,২৪ ঘণ্টার আল্টিমেটাম।

সাভারে পরিবেশ অধিদপ্তরের অভিযান,পাচটি ইটভাটায় ১০ লক্ষ টাকা জরিমানা।

প্রকাশের সময় : ০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫