, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রমিক অসন্তোষ নাকি পরিকল্পিত নাশকতা?,হুমকিতে দেশের পোশাকশিল্প। শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার চেষ্টা!সতর্ক থাকার নির্দেশ টুকুর সাভারে শ্রমিক-পুলিশ রক্তক্ষয়ী সংঘর্ষ,ওসিসহ আহত ৬,পুলিশের গাড়িতে আগুন। গাজীপুরে শ্রমিক আন্দোলনে প্রাণ গেল তৌফিকের,ছুটি অর্ধশতাধিক কারখানায়। বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের মধ্যেই নতুন মজুরি বোর্ডের প্রথম সভা। সাভারে মেডিকেল অফিসারকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি,ছাত্রশক্তির কঠোর হুঁশিয়ারি। জুলাই আন্দোলনে হামলার মামলায় ১৩ নম্বর আসামি পৌর মেডিকেল অফিসার,বহাল চাকরিতে!পর্ব-১ অপরাধ দমনে পেশাদারত্ব ও সাহসিকতা,সাভার মডেল থানায় ওসি সাইফুল আলম। সাভারে মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ,স্ত্রীর ভূমিকাও তদন্তের দাবি। হাসপাতালে সুস্থ শিশু,অপারেশন কক্ষে মৃত্যু—সাভারে ৯ বছরের আবরাহামকে ঘিরে প্রশ্ন।

সোহাগ মুন্সী হত্যা মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন।

শাহাদাৎ হোসেন সরকারঃ
আশুলিয়া থানায় মোঃ সোহাগ মুন্সী হত্যা মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শনিবার সকালে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সন্তানহারা মা ফাতেমা ও পরিবারের সদস্যরা উপস্থিতিতে অনুষ্ঠিত এ সম্মেলনে তদন্তে গাফিলতি,মেডিকেল ডকুমেন্ট উপস্থাপনে অবহেলা ও আসামিদের জামিনে অবৈধ সুযোগ প্রদানের অভিযোগ তোলা হয়।গত ২৪শে জুন রাতে সোহাগ মুন্সী, সিদ্দিক ও সাগরের ওপর আলম ভুইয়া,রাশেদ ভুইয়া, আব্দুল্লাহ,আফজাল,সোহাগ,সেলিম ভুইয়া ও কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি চাপতি,রামদা ও চাইনিজ কুড়াল নিয়ে হামলা চালায় বলে উল্লেখ করা হয়।এ হামলায় সোহাগ মুন্সীসহ তিনজন গুরুতর আহত হন এবং নগদ ৮ লাখ ২৫ হাজার ৭৭৫ টাকা লুট হওয়ার দাবি করা হয়।২৬শে জুন মামলা দায়ের হলেও গতকালীন তদন্ত কর্মকর্তারা এসআই মোতালেব মিয়া প্রয়োজনীয় মেডিকেল ডকুমেন্ট ও প্রমাণ আদালতে জমা নাদেওয়ায় অভিযুক্তরা দ্রুত জামিন লাভ করে।পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়,তদন্ত কর্মকর্তা এসআই মোতালেব ও পরে দায়িত্বপ্রাপ্ত এসআই রবিউল যথাযথ তদন্ত কার্যক্রম পরিচালনা করেননি এবং আসামিদের সঙ্গে অস্বাভাবিক যোগাযোগ রাখার অভিযোগ তোলা হয়।৩ই সেপ্টেম্বর আহত অবস্থায় সোহাগ মুন্সীর মৃত্যু হয়। তবে মৃত্যুর কারণ ডেঙ্গু বলে উল্লেখ করে মেডিকেল প্রতিবেদন জটিলতায় প্রশ্ন তোলে পরিবার।চার্জশীটে কয়েকজন প্রধান আসামিকে বাদদেওয়া এবং ঘটনার অস্ত্র উদ্ধার না করাসহ নানা অনিয়মের কথাও উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে।মামলার বাদী ফাতেমা ও পরিবারের সদস্যরা একটি স্বতন্ত্র ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।এবিষয়ে আশুলিয়া থানার উপকারীদর্শক রবিউল ইসলাম বলেন মেডিকেল সার্টিফিকেট ও তদন্তে যা পেয়েছি সেটাই দেয়া হয়েছে, আপনাদের আরো কিছু জানার থাকলে আমার উপরোক্ত কর্মকর্তাদের সাথে কথা বলতে পারেন বলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

বাংলাদেশ সময়:০৩:১৫ মিনিট
২২শে নভেম্বর ২০২৫ইং
এওএসইএম

শ্রমিক অসন্তোষ নাকি পরিকল্পিত নাশকতা?,হুমকিতে দেশের পোশাকশিল্প।

সোহাগ মুন্সী হত্যা মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন।

প্রকাশের সময় : ০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫