, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রমিক অসন্তোষ নাকি পরিকল্পিত নাশকতা?,হুমকিতে দেশের পোশাকশিল্প। শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার চেষ্টা!সতর্ক থাকার নির্দেশ টুকুর সাভারে শ্রমিক-পুলিশ রক্তক্ষয়ী সংঘর্ষ,ওসিসহ আহত ৬,পুলিশের গাড়িতে আগুন। গাজীপুরে শ্রমিক আন্দোলনে প্রাণ গেল তৌফিকের,ছুটি অর্ধশতাধিক কারখানায়। বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের মধ্যেই নতুন মজুরি বোর্ডের প্রথম সভা। সাভারে মেডিকেল অফিসারকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি,ছাত্রশক্তির কঠোর হুঁশিয়ারি। জুলাই আন্দোলনে হামলার মামলায় ১৩ নম্বর আসামি পৌর মেডিকেল অফিসার,বহাল চাকরিতে!পর্ব-১ অপরাধ দমনে পেশাদারত্ব ও সাহসিকতা,সাভার মডেল থানায় ওসি সাইফুল আলম। সাভারে মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ,স্ত্রীর ভূমিকাও তদন্তের দাবি। হাসপাতালে সুস্থ শিশু,অপারেশন কক্ষে মৃত্যু—সাভারে ৯ বছরের আবরাহামকে ঘিরে প্রশ্ন।

সাভার পিংক সিটির দখলদারত্বের বিরুদ্ধে মানববন্ধন।

সাভার প্রতিনিধিঃ
সাভারে পিংক সিটির দখলদারিত্বের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। গত ৫ই ডিসেম্বর শুক্রবার বিকেলে সাভারের আমিনবাজার এলাকায় এ মানববন্ধন করে ভুক্তভোগীরা।এতে আমিনবাজারের কয়েকশ’নারী ও পুরুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।এসময় মানববন্ধন থেকে পিংক সিটির সালাউদ্দিন ও লিমনের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবী জানান তারা।মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগী নুরুল ইসলাম বলেন,উত্তর কাউন্দিয়া এলাকায় তার ৯০ শতাংশ জমি জোরপূর্বক ভাবে সন্ত্রাসীদের নিয়ে দখল করেন পিংক সিটির সালাউদ্দিন ও লিমন।এসময় তারা জমি উদ্ধার করতে গেলে পিংক সিটির ভাড়াটে সন্ত্রাসীরা তাদেরকে মারধর করার চেষ্টা করে।পরে তারা সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।পরে আজ পিংসিটির সালাউদ্দিন ও লিমনের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন তারা।এসময় অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার না করা হলে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।স্থানীয়দের অভিযোগ পিংক সিটি সেখানে বিভিন্ন জমি দীর্ঘদিন ধরে বালু দিয়ে ভরাট করে আসছে প্রশাসন দেখেও না দেখার ভান করছে বলে অভিযোগ উঠে।এছাড়া অবিলম্বে এই দখলদারিত্বের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগীরা।

বাংলাদেশ সময়:০৯:২০ মিনিট
৬ই ডিসেম্বর ২০২৫ইং
এসএসইএম

শ্রমিক অসন্তোষ নাকি পরিকল্পিত নাশকতা?,হুমকিতে দেশের পোশাকশিল্প।

সাভার পিংক সিটির দখলদারত্বের বিরুদ্ধে মানববন্ধন।

প্রকাশের সময় : ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫