
সাভার প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত সোমবার (১২ই জানুয়ারি,২০২৬ইং)Leo Rasel Sarkarনামক আইডিতে পোস্ট করলে লোপা আক্তার নামক এক তরুণী নজরে আসে।পরবর্তীতে ওই তরুণী সাভার থানায় উল্লেখিত ফেসবুক আইডি ব্যবহার করে বিএনপির সদ্য প্রায়ত নেত্রী বেগম খালেদা জিয়া’কে নিয়ে মানহানিকর বিভিন্ন পোস্টের সচল লিংক আইডির উল্লেখ সহ অভিযোগ পত্র দাখিল করেন।অভিযোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়া’র পরলোকগমন এর সংবাদ প্রচারে একটি ম্যাসেঞ্জার কথোপকথনের স্ক্রিনশট ব্যবহারে করা হয়েছে,যা ইঙ্গিতপূর্ণ ও সত্যকে প্রশ্নবিদ্ধ করার হীন চেষ্টা বলে জানান তিনি।তাছাড়া বছরান্তের আরেকটি পোস্টে ব্যবহৃত কার্টুনে ব্যবহৃত বক্তব্য মর্যাদাহীন ভাবে উপস্থাপন করা হয়েছে।সেই সাথে অপর এক পোস্টে বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা:জুবাইদা রহমানের আগমনে জাতীয় দৈনিক কালের কন্ঠে প্রকাশিত বিভিন্ন স্মারক ছবির সমালোচনা করা হয়েছে।যেটি তার ফ্যাসিবাদের দোসর চরিত্রের প্রকাশ পেয়েছে।পোস্টে সংবাদপত্রের নিবন্ধিত নাম’কালের কন্ঠ’ কে’বালের কন্ঠ’বলে বিদ্রুপ করা হয়েছে।অভিযোগে সর্ব জন শ্রদ্ধেয় রাজনীতিবীদের প্রতি অসন্মান প্রকাশ করা পরাজিত ফ্যাসিবাদীদের লক্ষ্মণ বলে মন্তব্য প্রকাশ করেন।নির্বাচনের আগ মুহুর্তে আন্তর্জাতিক যুব সংগঠনের পরিচয় ব্যবহার করে জাতীয়তাবাদী পরিবারের বিরোধিতা করা উদ্দেশ্য প্রণোদিত কিনা এবং সেই সাথে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন লিও ক্লাব কে বিতর্কিত করার কারণ অনুসন্ধান সহ ছবি ব্যবহৃত ব্যক্তির প্রকৃতপরিচয়,অবস্থান ,অপরাধী তথ্য ইত্যাদি অনুসন্ধান করার যথাযথ ব্যবস্থা গ্রহণের আর্জি উল্লেখিত করা রয়েছে। এছাড়াও অভিযোগ পত্রে পোস্টকারীর মানসিকতা গন আন্দোলনে অর্জিত স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার প্রচেষ্টার অংশ।জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্য ও গনতন্ত্রকামী সকল জনগণের নিকট এহেন কর্মকাণ্ড ব্যাপক ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে পারে বলে জানান তিনি।তবে এ অভিযোগের তদন্তে নিযুক্ত সাভার থানার উপ পরিদর্শক মি.আলী জানান, অভিযোগ আমলে নিয়ে আমি কাজ শুরু করেছি।উর্ধতন কতৃপক্ষের পরামর্শে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত চলছে।এদিকে অভিযোগকারী মিস লোপা বলেন,আইডির একাধিক ছবি বিশ্লেষণে ব্যবহারকারীর অবস্থান সাভার এলাকায় বলে প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১১:৪০ মিনিট
১৬ই জানুয়ারী ২০২৫ইং
এসএসইএম

সাভার প্রতিনিধি। 







