, বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মেয়াদ শেষের আগেই এমপির স্ত্রীকে কলেজ সভাপতি নিয়োগ,অবশেষে হাইকোর্টে স্থগিত। সাভারের সড়ক আইল্যান্ডে গ্রাফিতিতে ফুটে উঠল‘জুলাইয়ের চেতনা। ভুল চিকিৎসায় সন্তান হারালাম—অভিযোগে বেসরকারি হাসপাতাল সুপার মেডিকেলের বিরুদ্ধে। সাভারে‘চাকরি মেলা-২০২৬’অনুষ্ঠিত,কর্মসংস্থানের আশায় তরুণদের ব্যাপক সাড়া। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে‘এআই ছবি’ছড়িয়ে বিতর্কে পৌর ৭নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আব্দুর রহমান। মেয়াদের ৮ মাস বাকি থাকতেই কলেজ গভর্নিং বডিতে রদবদল,এমপি-পত্নীকে সভাপতি করায় স্বজনপ্রীতির অভিযোগ। সাভারে লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত সম্মানজনক কর্মসংস্থান ও সমঅধিকার নিশ্চিতের আহ্বান। জীবনের ঝুঁকি নিয়ে ছিনতাইকারীদের প্রতিরোধ,আহত হয়েও উদ্ধার করলেন ৫০ হাজার টাকা,আটক ২ সাভারে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল,আটক ১৩। বৃষ্টি-বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ:মন্ত্রীর মন্তব্য—সংসদেই জবাব দেব’

সাভারে সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ,২৪ ঘণ্টার আল্টিমেটাম।

সাভার প্রতিনিধিঃ
ঢাকার সাভারে সাব-রেজিস্ট্রার মোঃ জাকির হোসেনের অপসারণ,অবৈধ সম্পদের সুষ্ঠু তদন্ত,গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গত মঙ্গলবার(২১শে এপ্রিল ২০২৬ইং) বিকাল ৫ ঘটিকার দিকে সাভার সাব-রেজিস্ট্রার অফিসের সামনে“সাভারবাসী”ব্যানারে এবিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।বিক্ষোভে অংশগ্রহণে বক্তারা অভিযোগ করেন, স্বল্প বেতনের সরকারি কর্মকর্তা হয়েও জাকির হোসেন অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন,যা তার আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।তার বিরুদ্ধে জাল দলিল, ঘুষ বাণিজ্য,রাজস্ব ফাঁকি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।তারা আরও বলেন,নিষিদ্ধ ছাত্রলীগ কোঠায় নিয়োগ পাওয়া জাকির উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে টাকার বিনিময়ে একাধিক মৌজার জমি রেজিস্ট্রেশন,সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ দীর্ঘদিনের।এসব অভিযোগের পরও তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তিনি আরওবেপরোয়া হয়ে উঠেছেন।এদিকে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় ছাত্র শক্তির সাভার উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান মুন্না,মেহেদী হাসান,মোস্তাকিমসহকয়েকজন ।এসময় নানা শ্রেণী পেশার অর্ধশতাধিক মানুষ উপস্থিত ছিলেন।বক্তারা আগামী ২৪ঘণ্টার মধ্যে জাকির হোসেনকে গ্রেপ্তার ও অপসারণের দাবি জানান।অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

বাংলাদেশ সময়ঃ ১১:০৫মিনিট
২২শে এপ্রিল ২০২৬ইং
এসইএমইএস

মেয়াদ শেষের আগেই এমপির স্ত্রীকে কলেজ সভাপতি নিয়োগ,অবশেষে হাইকোর্টে স্থগিত।

সাভারে সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ,২৪ ঘণ্টার আল্টিমেটাম।

প্রকাশের সময় : ১১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬