, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ডিজেল-পেট্রোল-অকটেনের দাম বাড়ল,বাড়তে পারে পরিবহন ও পণ্য সরবরাহ ব্যয়। ছাত্র-জনতা হত্যা মামলার আসামি থেকে জিয়া পরিষদের সভাপতি—মেহেদী রানা শহীদকে ঘিরে প্রশ্ন পদ-পদবীর বিনিময়ে রাজনৈতিক পুনর্বাসন? ঢাকা-১৯-এ অভিযোগের তীর। আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা-১৯-এর নেতৃত্ব ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী-কলেজছাত্রী আটক। সাভারে আওয়ামী লীগ থেকে বিএনপিতে পরিচয় পাল্টানোর অভিযোগ বিরুলিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরের বিরুদ্ধে সাভার পৌর জিয়া পরিষদের কমিটিতে‘বিতর্কিত’শহীদ! সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ:শিক্ষকসহ ৫ গ্রেপ্তার, ৫ই আগস্টের পর‘খোলস বদল’বিরুলিয়ায় যুবলীগ নেতা এখন বিএনপির নেতা! সাভারে জন্মাষ্টমীর বর্ণাঢ্য আয়োজন,গোপীনাথ মন্দির থেকে বের হলো মঙ্গল শোভাযাত্রা।

আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ইং সালের নভেম্বর থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে:প্রতিমন্ত্রী।

সাভার প্রতিনিধি:
সাভারের বলিয়ারপুরে অবস্থিত আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ইং সালের নভেম্বর মাস থেকে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।মঙ্গলবার(৩০শে জুন) বিকেলে আমিনবাজার ল্যান্ডফিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।প্রতিমন্ত্রী বলেন,আমিনবাজার ল্যান্ডফিলে জমে থাকা বিপুল পরিমাণ বর্জ্যকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করার উদ্যোগ নেওয়া হয়েছে।এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে একদিকে যেমন পরিবেশ দূষণ কমানো সম্ভব হবে,অন্যদিকে নবায়নযোগ্য জ্বালানির উৎস হিসেবে দেশের বিদ্যুৎ খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।তিনি আরও বলেন,প্রকল্পটির জন্য ইতোমধ্যে পরিবেশ অধিদপ্তরের পরিবেশগত ছাড়পত্র পাওয়া গেছে।২০২৮ইং সালের নভেম্বর মাস থেকে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করে উৎপাদন কার্যক্রম চালু করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন,প্রধান মন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এ প্রকল্পের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে এবং সরকারের পরিকল্পনা অনুযায়ী বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও পরিবেশবান্ধব করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।পরিদর্শনকালে বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম,ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ,প্রকৌশলী এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সংশ্লিষ্টরা জানান,আমিনবাজার ল্যান্ডফিলে প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য জমা হয়।এ বর্জ্যকে বিদ্যুতে রূপান্তরের মাধ্যমে একদিকে বর্জ্যের পরিমাণ কমবে, অন্য লদিকে পরিবেশ সুরক্ষার পাশাপাশি বিকল্প জ্বালানির উৎস তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়ঃ
১ই জুলাই ২০২৬ইং
বিএমইএসজি

জনপ্রিয়

ডিজেল-পেট্রোল-অকটেনের দাম বাড়ল,বাড়তে পারে পরিবহন ও পণ্য সরবরাহ ব্যয়।

আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ইং সালের নভেম্বর থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে:প্রতিমন্ত্রী।

প্রকাশের সময় : ০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬