, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ডিজেল-পেট্রোল-অকটেনের দাম বাড়ল,বাড়তে পারে পরিবহন ও পণ্য সরবরাহ ব্যয়। ছাত্র-জনতা হত্যা মামলার আসামি থেকে জিয়া পরিষদের সভাপতি—মেহেদী রানা শহীদকে ঘিরে প্রশ্ন পদ-পদবীর বিনিময়ে রাজনৈতিক পুনর্বাসন? ঢাকা-১৯-এ অভিযোগের তীর। আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা-১৯-এর নেতৃত্ব ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী-কলেজছাত্রী আটক। সাভারে আওয়ামী লীগ থেকে বিএনপিতে পরিচয় পাল্টানোর অভিযোগ বিরুলিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরের বিরুদ্ধে সাভার পৌর জিয়া পরিষদের কমিটিতে‘বিতর্কিত’শহীদ! সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ:শিক্ষকসহ ৫ গ্রেপ্তার, ৫ই আগস্টের পর‘খোলস বদল’বিরুলিয়ায় যুবলীগ নেতা এখন বিএনপির নেতা! সাভারে জন্মাষ্টমীর বর্ণাঢ্য আয়োজন,গোপীনাথ মন্দির থেকে বের হলো মঙ্গল শোভাযাত্রা।

সাঈদীর পক্ষের সাক্ষী সুখরঞ্জন বালিকে গুমের ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার।

স্টাফ রিপোর্টার:
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসে নিখোঁজ হওয়া সুখরঞ্জন বালিকে গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে অবসরপ্রাপ্ত এক সহকারী পুলিশ সুপারকে(এএসপি)গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।শুক্রবার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান,গ্রেপ্তার হওয়া সাবেক পুলিশ কর্মকর্তা ফজলুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার আবেদনের পর আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।উল্লেখ্য, ২০১২ইং সালের ৫ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসে আদালত প্রাঙ্গণ থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হন সুখরঞ্জন বালি।পরে তিনি দাবি করেন,তাকে জোরপূর্বক অপহরণ করে সীমান্ত পেরিয়ে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল এবং দীর্ঘ সময় আটক রাখা হয়।পরবর্তীতে এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম,অপহরণ ও নির্যাতনের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়।তদন্ত সংস্থা অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখছে।সেই তদন্তের ধারাবাহিকতায় সাবেক এএসপি ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ভূমিকাও যাচাই করা হচ্ছে।প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ০২:১০ মিনিট
৪ই জুলাই ২০২৬ইং
এনএসইওএম

জনপ্রিয়

ডিজেল-পেট্রোল-অকটেনের দাম বাড়ল,বাড়তে পারে পরিবহন ও পণ্য সরবরাহ ব্যয়।

সাঈদীর পক্ষের সাক্ষী সুখরঞ্জন বালিকে গুমের ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার।

প্রকাশের সময় : ০২:০৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬