, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ডিজেল-পেট্রোল-অকটেনের দাম বাড়ল,বাড়তে পারে পরিবহন ও পণ্য সরবরাহ ব্যয়। ছাত্র-জনতা হত্যা মামলার আসামি থেকে জিয়া পরিষদের সভাপতি—মেহেদী রানা শহীদকে ঘিরে প্রশ্ন পদ-পদবীর বিনিময়ে রাজনৈতিক পুনর্বাসন? ঢাকা-১৯-এ অভিযোগের তীর। আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা-১৯-এর নেতৃত্ব ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী-কলেজছাত্রী আটক। সাভারে আওয়ামী লীগ থেকে বিএনপিতে পরিচয় পাল্টানোর অভিযোগ বিরুলিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরের বিরুদ্ধে সাভার পৌর জিয়া পরিষদের কমিটিতে‘বিতর্কিত’শহীদ! সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ:শিক্ষকসহ ৫ গ্রেপ্তার, ৫ই আগস্টের পর‘খোলস বদল’বিরুলিয়ায় যুবলীগ নেতা এখন বিএনপির নেতা! সাভারে জন্মাষ্টমীর বর্ণাঢ্য আয়োজন,গোপীনাথ মন্দির থেকে বের হলো মঙ্গল শোভাযাত্রা।

সাভারে লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত সম্মানজনক কর্মসংস্থান ও সমঅধিকার নিশ্চিতের আহ্বান।

সাভার প্রতিনিধিঃ
লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর সম্মানজনক কর্মসংস্থান নিশ্চিত করা এবং তাদের সাংবিধানিক ও মানবিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঢাকার সাভারে অনুষ্ঠিত হয়েছে ‘লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা-২০২৬ইং।
বুধবার সকালে সাভার উপজেলা পরিষদের হলরুমে তৃতীয় লিঙ্গ ও লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর সদস্যদের অংশগ্রহণে এ মেলার আয়োজন করা হয়।মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান,উন্নয়ন সংস্থা এবং উদ্যোক্তারা অংশ নেন। সেখানে চাকরির সুযোগ,দক্ষতা উন্নয়ন,আত্মকর্মসংস্থান এবং উদ্যোক্তা তৈরির বিভিন্ন উদ্যোগ ও সেবার তথ্য তুলে ধরা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।এসময় তিনি বলেন,সমাজের প্রতিটি নাগরিকের মতো লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীরও মর্যাদাপূর্ণ জীবন ও কর্মসংস্থানের অধিকার রয়েছে।সরকার পর্যায়ক্রমে তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারণে কাজ করবে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মোঃ সাইফুল ইসলাম।এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,সামাজিক সংগঠনের প্রতিনিধি,উন্নয়নকর্মী এবং লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।আলোচকরা বলেন,লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে শিক্ষা,দক্ষতা উন্নয়ন এবং সম্মানজনক কর্মসংস্থানের কোনো বিকল্প নেই।তাদের প্রতি বিদ্যমান বৈষম্য দূর করে সমান সুযোগ নিশ্চিত করা গেলে তারা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।অনুষ্ঠান শেষে অতিথিরা মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের স্টল পরিদর্শন করেন।এ সময় লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর কর্মসংস্থান,সামাজিক অন্তর্ভুক্তি ও অধিকার নিশ্চিত করতে সরকার,বেসরকারি প্রতিষ্ঠান এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগের আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়ঃ ০২:০০ মিনিট
২২শে জুলাই ২০২৬ইং
টিএমএসই

জনপ্রিয়

ডিজেল-পেট্রোল-অকটেনের দাম বাড়ল,বাড়তে পারে পরিবহন ও পণ্য সরবরাহ ব্যয়।

সাভারে লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত সম্মানজনক কর্মসংস্থান ও সমঅধিকার নিশ্চিতের আহ্বান।

প্রকাশের সময় : ০২:০১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬