, শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সাভারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া মাহফিল,আ.লীগকে আর বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না’—এমপি সালাউদ্দিন সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন,ফ্যাসিবাদমুক্ত সমাজ গঠনের আহ্বান। মেয়াদ শেষের আগেই এমপির স্ত্রীকে কলেজ সভাপতি নিয়োগ,অবশেষে হাইকোর্টে স্থগিত। সাভারের সড়ক আইল্যান্ডে গ্রাফিতিতে ফুটে উঠল‘জুলাইয়ের চেতনা। ভুল চিকিৎসায় সন্তান হারালাম—অভিযোগে বেসরকারি হাসপাতাল সুপার মেডিকেলের বিরুদ্ধে। সাভারে‘চাকরি মেলা-২০২৬’অনুষ্ঠিত,কর্মসংস্থানের আশায় তরুণদের ব্যাপক সাড়া। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে‘এআই ছবি’ছড়িয়ে বিতর্কে পৌর ৭নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আব্দুর রহমান। মেয়াদের ৮ মাস বাকি থাকতেই কলেজ গভর্নিং বডিতে রদবদল,এমপি-পত্নীকে সভাপতি করায় স্বজনপ্রীতির অভিযোগ। সাভারে লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত সম্মানজনক কর্মসংস্থান ও সমঅধিকার নিশ্চিতের আহ্বান। জীবনের ঝুঁকি নিয়ে ছিনতাইকারীদের প্রতিরোধ,আহত হয়েও উদ্ধার করলেন ৫০ হাজার টাকা,আটক ২

সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন,ফ্যাসিবাদমুক্ত সমাজ গঠনের আহ্বান।

স্টাফ রিপোর্টার।
ঢাকার সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ইং পালন করা হয়েছে।দিবসটি উপলক্ষে কলেজে আলোচনা সভা,রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।এছাড়া কলেজের শিক্ষক-শিক্ষিকা,কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন।প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বলেন,আধুনিক রাষ্ট্রব্যবস্থায় ফ্যাসিবাদ সর্বতোভাবে পরিত্যাজ্য।শেখ হাসিনার ফ্যাসিবাদ বিদায় নিয়েছে,তবে সমাজের বিভিন্ন স্তরে এখনো কিছু ফ্যাসিবাদী চরিত্র রয়ে গেছে।ক্ষমতার অপব্যবহার,স্বৈরাচারী আচরণ,স্বজনপ্রীতি ও দুর্নীতিই ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ।জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে আমাদের সবাইকে এসব প্রবণতা থেকে মুক্ত হওয়ার শপথ নিতে হবে।একই সঙ্গে ফ্যাসিবাদের করুণ পরিণতি থেকেও শিক্ষা গ্রহণ করতে হবে।তিনি আরও বলেন,নতুন প্রজন্মের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস,গণতান্ত্রিক মূল্যবোধ এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আদর্শ ছড়িয়ে দিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।দোয়া শেষে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়ঃ ১১:০২ মিনিট
৬ই আগস্ট ২০২৬ইং
এইসইএইম

সাভারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া মাহফিল,আ.লীগকে আর বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না’—এমপি সালাউদ্দিন

সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন,ফ্যাসিবাদমুক্ত সমাজ গঠনের আহ্বান।

প্রকাশের সময় : ১৭ ঘন্টা আগে