, রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কেরানীগঞ্জে অন্তর্ভুক্তির উদ্যোগে আমিনবাজারে জনতার গর্জন। সাভারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া মাহফিল,আ.লীগকে আর বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না’—এমপি সালাউদ্দিন সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন,ফ্যাসিবাদমুক্ত সমাজ গঠনের আহ্বান। মেয়াদ শেষের আগেই এমপির স্ত্রীকে কলেজ সভাপতি নিয়োগ,অবশেষে হাইকোর্টে স্থগিত। সাভারের সড়ক আইল্যান্ডে গ্রাফিতিতে ফুটে উঠল‘জুলাইয়ের চেতনা। ভুল চিকিৎসায় সন্তান হারালাম—অভিযোগে বেসরকারি হাসপাতাল সুপার মেডিকেলের বিরুদ্ধে। সাভারে‘চাকরি মেলা-২০২৬’অনুষ্ঠিত,কর্মসংস্থানের আশায় তরুণদের ব্যাপক সাড়া। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে‘এআই ছবি’ছড়িয়ে বিতর্কে পৌর ৭নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আব্দুর রহমান। মেয়াদের ৮ মাস বাকি থাকতেই কলেজ গভর্নিং বডিতে রদবদল,এমপি-পত্নীকে সভাপতি করায় স্বজনপ্রীতির অভিযোগ। সাভারে লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত সম্মানজনক কর্মসংস্থান ও সমঅধিকার নিশ্চিতের আহ্বান।

কেরানীগঞ্জে অন্তর্ভুক্তির উদ্যোগে আমিনবাজারে জনতার গর্জন।

সাভার প্রতিনিধি:
সাভার উপজেলার আমিনবাজার,ভাকুর্তা ও তেঁতুলঝোড়া ইউনিয়নকে কেরানীগঞ্জ উপজেলার সঙ্গে যুক্ত করার উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়বাসিন্দারা।তিন ইউনিয়নকে সাভার উপজেলার অধীনেই বহাল রাখার দাবিতে শুক্রবার বিকেলে আমিনবাজার বাসস্ট্যান্ডএলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।আমিনবাজার ইউনিয়নের সর্বস্তরের জনগণ-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে আমিনবাজার,ভাকুর্তা তেঁতুলঝোড়া ইউনিয়নের সাধারণ মানুষ,ব্যবসায়ী,শিক্ষক,শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। এ সময় বিভিন্ন ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে তারা প্রস্তাবিত সীমানা পরিবর্তনের প্রতিবাদ জানান।মানববন্ধনে বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থান,যোগাযোগ ব্যবস্থা,প্রশাসনিক সুবিধা ও দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্কের কারণে আমিনবাজার ,ভাকুর্তা ও তেঁতুলঝোড়া সাভারের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত।এসব ইউনিয়নকে হঠাৎ করে কেরানীগঞ্জের সঙ্গে যুক্ত করা হলে স্থানীয় জনগণকে প্রশাসনিক ও দাপ্তরিক কাজে অতিরিক্ত দূরত্ব পাড়ি দিতে হবে।এতে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।তারা বলেন,এলাকার মানুষের মতামত উপেক্ষা করে কোনো ধরনের সীমানা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হলে তা স্থানীয় জনগণের জন্য বড় ধরনের ভোগান্তি সৃষ্টি করবে।একটি মহল নিজেদের স্বার্থ হাসিলের জন্য তিন ইউনিয়নকে সাভার থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বক্তারা।মানববন্ধন থেকে অবিলম্বে সীমানা পরিবর্তনের প্রক্রিয়া বন্ধ করে আমিনবাজার,ভাকুর্তা ও তেঁতুলঝোড়া ইউনিয়নকে সাভার উপজেলার অধীনেই রাখার দাবি জানানো হয়।একই সঙ্গে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন,জনগণের দাবি উপেক্ষা করে তিন ইউনিয়নকে কেরানীগঞ্জের সঙ্গে যুক্ত করার কোনো সিদ্ধান্ত নেওয়া হলে আরও বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে।প্রয়োজনে সামাজিক আন্দোলনের পাশাপাশি রাজপথেও কঠোর কর্মসূচি দেওয়া হবে।মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দাদের স্লোগানে পুরো আমিনবাজার এলাকা মুখর হয়ে ওঠে। তাদের একটাই দাবি—আমিনবাজার,ভাকুর্তা ও তেঁতুলঝোড়া সাভারেই থাকতে হবে।

বাংলাদেশ সময়ঃ ০৭:৩০ মিনিট
৮ই আগস্ট ২০২৬ইং
এইচপিএসএম

প্রকাশের সময় : ১৭ ঘন্টা আগে