, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দাম্পত্য কলহের পর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার। দীর্ঘ ৮ বছর পর গৃহবন্দিত্বের অবসান,মিলল চলাচলের রাস্তা।উদ্যোগে(ইউএনও) অপরাধ দমনে চাই জনগণের আস্থা—সাভারে র‍্যাবের মতবিনিময়। কেরানীগঞ্জে অন্তর্ভুক্তির উদ্যোগে আমিনবাজারে জনতার গর্জন। সাভারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া মাহফিল,আ.লীগকে আর বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না’—এমপি সালাউদ্দিন সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন,ফ্যাসিবাদমুক্ত সমাজ গঠনের আহ্বান। মেয়াদ শেষের আগেই এমপির স্ত্রীকে কলেজ সভাপতি নিয়োগ,অবশেষে হাইকোর্টে স্থগিত। সাভারের সড়ক আইল্যান্ডে গ্রাফিতিতে ফুটে উঠল‘জুলাইয়ের চেতনা। ভুল চিকিৎসায় সন্তান হারালাম—অভিযোগে বেসরকারি হাসপাতাল সুপার মেডিকেলের বিরুদ্ধে। সাভারে‘চাকরি মেলা-২০২৬’অনুষ্ঠিত,কর্মসংস্থানের আশায় তরুণদের ব্যাপক সাড়া।

দাম্পত্য কলহের পর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

শাহাদাৎ হোসেন সরকারঃ
রাতের নীরবতায় শেষ হলো ১০ বছরের সংসার,রেখে গেল দুই সন্তান।ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের বনমিলা এলাকায় দাম্পত্য কলহের কয়েক ঘণ্টার মধ্যেই হ্যাপি আক্তার(২৭)নামক এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পরিবারের দাবি,স্বামীর সঙ্গে কলহের পর ঘরের দরজা বন্ধ করে দেন হ্যাপি।কিছুক্ষণ পর ফ্যানের সঙ্গে গামছায় ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান স্বজনেরা।প্রায় ১০ বছর আগে আলামিন (৩৩)-এর সঙ্গে হ্যাপির বিয়ে হয়।তাঁদের দম্পতি জিবনে দুই সন্তান রয়েছে।ঘটনার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ হয় বলে পারিবারিক সূত্র জানিয়েছে।পরিবারের অভিযোগ অনুযায়ী,রাত সাড়ে ১২টার দিকে আলামিন ঘর থেকে বের হয়ে যাওয়ার পর হ্যাপি ভেতর থেকে দরজা বন্ধ করে দেন।প্রায় আধা ঘণ্টা পর রাত ১টার দিকে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে ঢুকে তাঁকে ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।পরে খবর পেয়ে ধামরাই থানা- পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারীর মরদেহ উদ্ধার করে।ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় নিহতের বাবা মোঃ আব্বাস আলী থানায় অপমৃত্যুর অভিযোগ করেছেন। তবে দাম্পত্য কলহের পর এমন মৃত্যু হওয়ায় ঘটনাটি নিয়ে নানা প্রশ্নও উঠেছে। এটি আত্মহত্যা,নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তে তা পরিষ্কার হবে।ধামরাই থানা সূত্র জানিয়েছে,এ ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়ঃ ৬:৪৮ মিনিট
১১ই আগস্ট ২০২৬ইং
ডিএমএইচও

জনপ্রিয়

প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে