, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যাত্রাবাড়ী থানা থেকে পালানো আসামি কেরানীগঞ্জে গ্রেপ্তার। পুলিশের ধাওয়া খেয়ে পুকুরে গাঁজাবাহী মাইক্রোবাস,উদ্ধার ৯ বস্তা গাঁজা ইয়ারপুরের চেয়ারম্যান পদে আলোচনায় ব্যারিস্টার আজিজুল হক মীর সাভারে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার। সাভার সুপার মেডিকেল হাসপাতালে একের পর এক ভুল চিকিৎসার অভিযোগ স্বজনদের। সাভারে পচা মাংস বিক্রির দায়ে জাহাঙ্গীর গোশত বিতানকে লাখ টাকা জরিমানা। সাভারে হেরার আলো মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক আটক,শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ। কাউন্দিয়ায় আতিকুর রহমান আতিকের বিরুদ্ধে নানা অভিযোগ। ২০ বছরে দেশে কোনো উন্নয়ন হয়নি,ভঙ্গুর অর্থনীতির সময় সরকার দায়িত্ব নিয়েছে। এয়ারটেলের নাম বদলাচ্ছে,নতুন পরিচয়‘সার্কেল’।
কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার মিতু আক্তার,থানার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

যাত্রাবাড়ী থানা থেকে পালানো আসামি কেরানীগঞ্জে গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর যাত্রাবাড়ী থানার হাজত থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি মিতু আক্তারকে(২৮)গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার(২৮শে আগস্ট)দিবাগত রাত ১২টার দিকে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।মিতু আক্তারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার পরিদর্শক(তদন্ত)এ বি সিদ্দিক।তিনি বলেন,কেরানীগঞ্জ এলাকা থেকে মিতু আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, মিতু আক্তার যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নেওয়া হয়।তবে রিমান্ডে থাকা অবস্থায় বৃহস্পতিবার(২৭শে আগস্ট) ভোরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি থানা থেকে পালিয়ে যান।এরপর তাকে গ্রেপ্তারে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে পুলিশ।অবশেষে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।এদিকে,থানার হাজত থেকে একজন নারী আসামি কীভাবে পালিয়ে গেলেন—এ নিয়ে প্রশ্ন উঠেছে।দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের নজর এড়িয়ে তিনি কীভাবে থানার বাইরে বেরিয়ে গেলেন এবং এ ঘটনায় কারও গাফিলতি ছিল কি না,তা এখনো স্পষ্ট নয়।পুলিশ জানিয়েছে,মিতু আক্তারকে গ্রেপ্তারের পর তাকে পুনরায় আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হচ্ছে। একই সঙ্গে তার পালিয়ে যাওয়ার ঘটনা এবং ওই সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ভূমিকার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়:০২:৩০ মিনিট
২৯শে আগস্ট ২০২৬ইং
কেওএসই

জনপ্রিয়

প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে