, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রমিক অসন্তোষ নাকি পরিকল্পিত নাশকতা?,হুমকিতে দেশের পোশাকশিল্প। শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার চেষ্টা!সতর্ক থাকার নির্দেশ টুকুর সাভারে শ্রমিক-পুলিশ রক্তক্ষয়ী সংঘর্ষ,ওসিসহ আহত ৬,পুলিশের গাড়িতে আগুন। গাজীপুরে শ্রমিক আন্দোলনে প্রাণ গেল তৌফিকের,ছুটি অর্ধশতাধিক কারখানায়। বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের মধ্যেই নতুন মজুরি বোর্ডের প্রথম সভা। সাভারে মেডিকেল অফিসারকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি,ছাত্রশক্তির কঠোর হুঁশিয়ারি। জুলাই আন্দোলনে হামলার মামলায় ১৩ নম্বর আসামি পৌর মেডিকেল অফিসার,বহাল চাকরিতে!পর্ব-১ অপরাধ দমনে পেশাদারত্ব ও সাহসিকতা,সাভার মডেল থানায় ওসি সাইফুল আলম। সাভারে মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ,স্ত্রীর ভূমিকাও তদন্তের দাবি। হাসপাতালে সুস্থ শিশু,অপারেশন কক্ষে মৃত্যু—সাভারে ৯ বছরের আবরাহামকে ঘিরে প্রশ্ন।
৩ই সেপ্টেম্বরের মধ্যে যোগদান,না হলে‘স্ট্যান্ড রিলিজ’

একযোগে ২৭ উপসচিবকে ডিসি অফিসে উপপরিচালক নিয়োগ।

নিজস্ব প্রতিবেদক:
বিসিএস(প্রশাসন)ক্যাডারের ২৭ জন উপসচিব পদমর্যাদার কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করেছে সরকার। তাঁদের বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়ে‘উপপরিচালক ,স্থানীয় সরকার’পদে পদায়ন করা হয়েছে।রবিবার (৩০শে আগস্ট)জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব মো:গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের কথা জানানো হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে,পদায়ন করা কর্মকর্তাদের চাকরি স্থানীয় সরকার বিভাগের অধীনে ন্যস্ত থাকবে। আগামী ৩শে সেপ্টেম্বরের মধ্যে তাঁদের নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করলে ওই দিন বিকেলে বর্তমান কর্মস্থল থেকেই তাঁদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা‘স্ট্যান্ড রিলিজড’হিসেবে গণ্য করা হবে।যেসব কর্মকর্তাকে যেসব জেলায় পদায়ন প্রজ্ঞাপন অনুযায়ী, দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক তামিম আল ইয়ামীনকে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে উপপরিচালক(স্থানীয় সরকার)পদে পদায়ন করা হয়েছে।
কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মো: সাইফুল ইসলামকে টাঙ্গাইলে,মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক মো: আব্দুল কাদেরকে ঝিনাইদহে এবং মুন্সিগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দকে সাতক্ষীরায় পদায়ন করা হয়েছে।
ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-১)সহকারী প্রকল্প পরিচালক নজরুল ইসলামকে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে উপপরিচালক (স্থানীয় সরকার)করা হয়েছে।গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারকে জয়পুরহাটে এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের উপপরিচালক পুষ্পেন্দু দেবকে পাবনায় পদায়ন করা হয়েছে।পরিকল্পনা কমিশনে সংযুক্ত উপসচিব মিজ মাহমুদা সুলতানাকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিস,সিলেটের চার্জ অফিসার মিজ সোনিয়া সুলতানাকে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন করা হয়েছে।এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মো: নাকিব হাসান তরফদারকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে উপপরিচালক(স্থানীয় সরকার)পদে পদায়ন করা হয়েছে।প্রজ্ঞাপনে মোট ২৭ জন উপসচিব পদমর্যাদার কর্মকর্তার বদলি ও পদায়নের কথা উল্লেখ রয়েছে।
মাঠ প্রশাসনে বড় রদবদল একযোগে ২৭ জন উপসচিবকে বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়ে উপপরিচালক(স্থানীয় সরকার)পদে পদায়নের ফলে মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল হলো।নতুন কর্মস্থলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সমন্বয়, প্রশাসনিক ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রমে এসব কর্মকর্তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।৩ই সেপ্টেম্বরের মধ্যে যোগদানের বাধ্যবাধকতা এবং যোগদান না করলে স্ট্যান্ড রিলিজের নির্দেশনার কারণে নতুন পদায়নে কঠোর সময়সীমাও বেঁধে দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

শ্রমিক অসন্তোষ নাকি পরিকল্পিত নাশকতা?,হুমকিতে দেশের পোশাকশিল্প।

৩ই সেপ্টেম্বরের মধ্যে যোগদান,না হলে‘স্ট্যান্ড রিলিজ’

একযোগে ২৭ উপসচিবকে ডিসি অফিসে উপপরিচালক নিয়োগ।

প্রকাশের সময় : ০১:২৪ অপরাহ্ন, সোমবার, ৩১ আগস্ট ২০২৬