
বিশেষ অনুসন্ধান|ঢাকা-১৯
রাজনীতির মাঠে পরিবর্তনের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক প্রভাববলয়ের চরিত্রও কি বদলেছে?ঢাকা-১৯ আসনে এখন এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সাধারণ জনগণসহ স্থানীয় নেতাকর্মীদের মাঝে।এছাড়াও এনাম মেডিকেল,জুট ও পরিবহন খাতকে ঘিরে স্থানীয় পর্যায়ে ওঠা নানা অভিযোগের সঙ্গে রাজনৈতিক প্রভাববলয়ের সম্ভাব্য যোগসূত্র নিয়েও শুরু হয়েছে আলোচনা।একই সঙ্গে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে অতীতে সম্পৃক্ত ছিলেন—এমন কিছু ব্যক্তির পুনর্বাসন,বিভিন্ন পর্যায়ে পদ-পদবি পাওয়া কিংবা প্রভাবশালী অবস্থানে উঠে আসার অভিযোগও নতুন করে সামনে এসেছে।এদিকে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের একাংশের প্রশ্ন,৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পরও যদি পুরোনো প্রভাববলয়ের ব্যক্তিরাই নতুন পরিচয়ে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সক্রিয় হয়ে ওঠেন,তাহলে পরিবর্তনের সুফল গেল কোথায়?অন্যদিকে অভিযোগ রয়েছে,পরিবহন খাতকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে প্রভাব বিস্তার, নিয়ন্ত্রণ ও চাঁদাবাজির মতো বিষয় নিয়েও বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে।জুট ব্যবসা ও অন্যান্য স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড ঘিরেও রয়েছে নানা প্রশ্ন।এসব ক্ষেত্রে কারা সুবিধাভোগী,কারা সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলছেন এবং রাজনৈতিক পরিচয় পরিবর্তনের সঙ্গে অর্থনৈতিক অবস্থানের কোনো সম্পর্ক তৈরি হয়েছে কি না—তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করেন অনেকেই।সবচেয়ে বড় প্রশ্নটি তাই এক জায়গায় এসে দাঁড়াচ্ছে—প্রভাববলয়ের সেই‘অদৃশ্য হাত’আসলে কার?স্থানীয় পর্যায়ের রাজনৈতিক বিশ্লেষকদের মতে,কোনো দলের নেতৃত্বের গ্রহণযোগ্যতা শুধু মিছিল-মিটিং কিংবা পদ-পদবিতে নয়;বরং কারা দলে জায়গা পাচ্ছেন,অতীত রাজনৈতিক ভূমিকা কীভাবে যাচাই করা হচ্ছে এবং অর্থনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের সম্পর্ক কতটা স্বচ্ছ—এসব বিষয়েও নির্ভর করে।এদিকে তৃণমূলের দীর্ঘদিনের নেতাকর্মীদের একটি অংশের অভিযোগ,ত্যাগী কর্মীদের মূল্যায়নের বদলে যদি বিতর্কিত অতীতের ব্যক্তিরা নতুন রাজনৈতিক পরিচয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন,তাহলে মাঠপর্যায়ে অসন্তোষ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তারা।তবে ঢাকা-১৯-এর নেতৃত্বের বিরুদ্ধে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমোলচনা ঝড় উঠলেও কোনো পদক্ষেপ নেননি ঢাকা-১৯ আসন সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু,এমনটা মন্তব্য করেছেন স্থানীয় নেতাকর্মীরা।তাদের প্রশ্ন শুধু কে কোন দলে আছেন—তা নয়।প্রশ্ন হলো,রাজনৈতিক পরিচয় বদলালেই কি পুরোনো প্রভাববলয়ও নতুন বৈধতা পেয়ে যায়?তাছাড়া এবিষয়ে ক্ষতিয়ে দেখার জোর দাবী জানিয়েছেন সচেতন সাধারণ জনগণসহ স্থানীয় নেতাকর্মীরা।
চলবে দ্বিতীয় কলামে,,,,,
বাংলাদেশ সময়ঃ ০৬:৩২মিনিট
৯ই সেপ্টেম্বর ২০২৬ইং
আরকেওই

বিশেষ অনুসন্ধান।ঢাকা-১৯ 











