
নিজস্ব প্রতিবেদক:
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর পরিবহন ও পণ্য সরবরাহ ব্যয় নিয়ে নতুন করে চাপের আশঙ্কা দেখা দিয়েছে। নতুন দরে ডিজেল,পেট্রোল,অকটেন ও কেরোসিনের দাম বেড়েছে সমান হারে।নতুন মূল্য অনুযায়ী,ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা,পেট্রোল ১৬০ টাকা,অকটেন ১৬৫ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে।এর ফলে ফেব্রুয়ারির তুলনায় ডিজেলের দাম বেড়েছে ৩৫ টাকা এবং অকটেনের দাম বেড়েছে ৪৫ টাকা।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়তে পারে ডিজেলনির্ভর পরিবহন খাতে।একই সঙ্গে পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থায় ব্যয় বাড়লে এর প্রভাব বাজারদরেও পড়ার আশঙ্কা রয়েছে।বিশেষ করে বাস,ট্রাক, কাভার্ডভ্যানসহ বিভিন্ন পরিবহন এবং কৃষি ও শিল্প খাতে ডিজেলের ব্যবহার বেশি হওয়ায় নতুন দামের প্রভাব কতটা পড়বে,তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।তবে জ্বালানি তেলের দাম বাড়ার পর পরিবহন ভাড়া বা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম তাৎক্ষণিক ভাবে কতটা বাড়বে,সেটি নির্ভর করবে সংশ্লিষ্ট খাতের ব্যয় কাঠামো ও বাজার পরিস্থিতির ওপর।জ্বালানি তেলের নতুন মূল্য কার্যকর হওয়ার ফলে সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয় এবং বাজারে পণ্য সরবরাহ ব্যবস্থায় কী ধরনের পরিবর্তন আসে,এখন সেটিই দেখার বিষয়।
বাংলাদেশ সময়: ০৪:৩০ মিনিট
২১শে সেপ্টেম্বর ২০২৬ইং
টিওজেওএম

নিজস্ব প্রতিবেদক। 











