, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেলের ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ২২ বছরের নিঝুমের;বন্ধু আহত গার্মেন্টসে অস্থিরতার নেপথ্যে কারা?অনুসন্ধানে ১২০ ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব। শ্রমিক অসন্তোষ নাকি পরিকল্পিত নাশকতা?,হুমকিতে দেশের পোশাকশিল্প। শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার চেষ্টা!সতর্ক থাকার নির্দেশ টুকুর সাভারে শ্রমিক-পুলিশ রক্তক্ষয়ী সংঘর্ষ,ওসিসহ আহত ৬,পুলিশের গাড়িতে আগুন। গাজীপুরে শ্রমিক আন্দোলনে প্রাণ গেল তৌফিকের,ছুটি অর্ধশতাধিক কারখানায়। বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের মধ্যেই নতুন মজুরি বোর্ডের প্রথম সভা। সাভারে মেডিকেল অফিসারকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি,ছাত্রশক্তির কঠোর হুঁশিয়ারি। জুলাই আন্দোলনে হামলার মামলায় ১৩ নম্বর আসামি পৌর মেডিকেল অফিসার,বহাল চাকরিতে!পর্ব-১ অপরাধ দমনে পেশাদারত্ব ও সাহসিকতা,সাভার মডেল থানায় ওসি সাইফুল আলম।

শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেলের ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ২২ বছরের নিঝুমের;বন্ধু আহত

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের বন্দরে বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা দেওয়ার ঘটনায় ইউনুস রাশিদ নিঝুম(২২)নামে এক তরুণ নিহত হয়েছেন।এ ঘটনায় তার বন্ধু ফারহান(১৯)আহত হয়েছেন।দুর্ঘটনায় মোটরসাইকেলটি ছিটকে প্রায় ৩০ মিটার দূরে গিয়ে পড়ে।শুক্রবার(৬ই নভেম্বর)রাত সাড়ে ৯টার দিকে সেতুর মদনগঞ্জগামী লেনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত নিঝুম বন্দরের নবীগঞ্জ মোল্লাবাড়ি এলাকার বাসিন্দা।তিনি মাসুদ মিয়া(৫২)-এর ছেলে।মদনগঞ্জ পুলিশ ফাঁড়ি উপপরিদর্শক (এসআই)মিলন বর্মন জানান,দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন দুই আরোহী। ঘটনাস্থলেই চালক নিঝুমের মৃত্যু হয় এবং তার বন্ধু ফারহান আহত হন।পুলিশ জানায়,নিহতের মাথা, গলা,হাত ও পায়ের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।এছাড়াও আহত ফারহানকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল(ভিক্টোরিয়া)হাসপাতালে পাঠানো হয়েছে।এদিকে,নিঝুমের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।পারিবারিক সূত্রে জানা গেছে,তিনি অনার্সে পড়াশোনা করতেন। আগামী ফেব্রুয়ারিতে তার জাপান যাওয়ার কথা ছিল।এ লক্ষ্যে জাপানি ভাষাও শিখছিলেন তিনি। বিদেশে যাওয়ার স্বপ্ন ও নতুন জীবনের প্রস্তুতির মধ্যেই সড়ক দুর্ঘটনায় তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

বাংলাদেশ সময়ঃ ১২:২১ মিনিট
৭ই নভেম্বর ২০২৬ইং
বিএওইএস/কালেরবার্তা

প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে