, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ডিজেল-পেট্রোল-অকটেনের দাম বাড়ল,বাড়তে পারে পরিবহন ও পণ্য সরবরাহ ব্যয়। ছাত্র-জনতা হত্যা মামলার আসামি থেকে জিয়া পরিষদের সভাপতি—মেহেদী রানা শহীদকে ঘিরে প্রশ্ন পদ-পদবীর বিনিময়ে রাজনৈতিক পুনর্বাসন? ঢাকা-১৯-এ অভিযোগের তীর। আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা-১৯-এর নেতৃত্ব ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী-কলেজছাত্রী আটক। সাভারে আওয়ামী লীগ থেকে বিএনপিতে পরিচয় পাল্টানোর অভিযোগ বিরুলিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরের বিরুদ্ধে সাভার পৌর জিয়া পরিষদের কমিটিতে‘বিতর্কিত’শহীদ! সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ:শিক্ষকসহ ৫ গ্রেপ্তার, ৫ই আগস্টের পর‘খোলস বদল’বিরুলিয়ায় যুবলীগ নেতা এখন বিএনপির নেতা! সাভারে জন্মাষ্টমীর বর্ণাঢ্য আয়োজন,গোপীনাথ মন্দির থেকে বের হলো মঙ্গল শোভাযাত্রা।

আশুলিয়ার হালিম জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী লাইফ সাপোর্টে।

শাহাদাৎ হোসেন সরকারঃ
আশুলিয়া থানার শ্রীপুর বাসস্ট্যান্ডে অবস্থিত হালিম জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসার গুরুতর অভিযোগ উঠেছে। এক রোগী বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন বলে অভিযোগ করেছেন তার স্বামী।গত ৫ই নভেম্বর মোঃ ইব্রাহীম খলিলের স্ত্রী মোছাঃ বর্নী(২৪)সিজার অপারেশনের জন্য ওই হাসপাতালে ভর্তি করা হয়।তিনি জানান,হাসপাতালের মার্কেটিং ম্যানেজার তুহিন ও ম্যানেজার শাহিনের কাছ থেকে শুরুতে ১৪ হাজার টাকা নেওয়া হয়।পরে অতিরিক্ত তিনহাজার টাকার বিনিময়ে অভিজ্ঞ সার্জন দ্বারা অপারেশনের প্রতিশ্রুতি দেওয়া হয়।নির্ধারিত সময়ে অপারেশন না হওয়ায় পরিবার কে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় বলে অভিযোগ রয়েছে।অপারেশন পরবর্তী সময়ে রোগীর অবস্থার মারাত্মক অবনতি ঘটে এবং রক্তপাত শুরু হলে হাসপাতালকর্তৃপক্ষ সঠিক চিকিৎসার পরিবর্তে রক্ত জোগাড়ের জন্য চাপ দেন বলে অভিযোগ করেন ইব্রাহীম খলিল।পরিবারের পক্ষথেকে রোগীকে পরে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানকার চিকিৎসকরা জানান,সিজার অপারেশনের সময় রোগীর মুত্রথলি ও জরায়ু ক্ষতিগ্রস্ত হয়েছে।এতে তার ডান কিডনিতেও সমস্যা দেখা দেয় এবং জরুরি ভিত্তিতে চার ঘণ্টার একটি অস্ত্রোপচার করতে হয়।এ ঘটনায় মোঃ ইব্রাহীম খলিল আশুলিয়া থানায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি দাবি করেছেন,ভুল চিকিৎসার জন্য দায়ী ব্যক্তিদের কঠোর আইনি ব্যবস্থার আওতায় আনা হোক।স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় চরম ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দ্রুত বিচারিক কার্যক্রম ও শাস্তির দাবি জানিয়েছেন।এ ঘটনার পর হাসপাতালটির প্রতি স্থানীয়দের আস্থা ব্যাপক ভাবে হ্রাস পেয়েছে। সকলের প্রত্যাশা,প্রশাসন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং ভবিষ্যতে যেন কোনো রোগীকে এমন ভোগান্তির মুখোমুখি না হতে হয়।

বাংলাদেশ সময়:০৬:১৫ মিনিট
১৮ই নভেম্বর ২০২৫ইং
এসএএম

জনপ্রিয়

ডিজেল-পেট্রোল-অকটেনের দাম বাড়ল,বাড়তে পারে পরিবহন ও পণ্য সরবরাহ ব্যয়।

আশুলিয়ার হালিম জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী লাইফ সাপোর্টে।

প্রকাশের সময় : ০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫