, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সাভারে সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ,২৪ ঘণ্টার আল্টিমেটাম। সাভার পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিল খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টু ইন্তেকাল করেন। রাজধানীর হাজারীবাগে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান। স্কুল জিবনে ১৭ বছরের প্রেমের টানে লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়ে প্রতারণার ফাদে নৃত্যশিল্পী ফিরোজ। সাভার বিরুলিয়ার ইউনিয়ন এলাকায় বাড়িওলাকতৃক সাত বছরের শিশু ধর্ষিত। শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, সেবা নিতে গিয়ে হয়রানির শিকার গ্রাহকরা সাভারে জালিয়াতির মাধ্যমে সরকারি জমি দখলের অপচেষ্টা নস্যাৎ। সাভার বনগাঁও ইউনিয়নে ধর্ম অবমাননার দায়ে মা-মেয়ে গ্রেফতার। জাবিতে ৫১তম ব্যাচের খাদিজা হত্যাকারীর বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি। সাভারে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে নামজারি চেষ্টায় প্রতারক শুটার আশরাফ আটক,১০ দিনের কারাদণ্ড।

আশুলিয়া দুই সাংবাদিকের বিরুদ্ধে আ.লীগ নেত্রীর দায়ের করা মিথ্যে মামলার প্রতিবাদে মানববন্ধন।

আশুলিয়া প্রতিনিধিঃ
নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক নাছরীন আক্তার কর্তৃক অনলাইন সংবাদ মাধ্যম’বাংলাদেশ বুলেটিন ডটকম-এর নিজস্ব প্রতিবেদক ও আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাকিব আসলাম এবং দৈনিক সকালের সময় পত্রিকার আশুলিয়া প্রতিনিধি সফি সুমনের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে আশুলিয়া রিপোর্টার্স ইউনিটি।বুধবার (৫ই নভেম্বর ২০২৫ইং)সকাল সাড়ে ১১ঘটিকার দিকে আশুলিয়া রাজত্ব সার্কেল ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।এ সময় সাভার উপজেলা সাংবাদিক সমিতি ও স্থানীয় সাংবাদিকরা একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন এবং অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।এদিকে ​মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন,গণহত্যার দায়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও এর অঙ্গ সংগঠন ঢাকা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আইন বিষয়ক সম্পাদক নাছরীন আক্তার বাদী হয়ে পেশাদার দুই সাংবাদিকের বিরুদ্ধে কোনো তদন্ত ছাড়াই সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করেছেন।তারা আরও অভিযোগ করেন, কোনো প্রকার প্রাথমিক তদন্ত ছাড়াই উপর মহলের নির্দেশে ওসিকে চাপ প্রয়োগ করে দ্রুততার সাথে মামলাটি নথিভুক্ত করতে বাধ্য করা হয়,যা দায়িত্বশীল সাংবাদিকতা কে চ্যালেঞ্জ করার সামিল।এ কাজে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আব্দুল হান্নান’কে কারা চাপ প্রয়োগ করেছেন এবং কারা এই আওয়ামী লীগ নেত্রীকে সহযোগীতা করেছেন আমরা সাংবাদিক সমাজ তা জানতে চাই। এদিকে মানববন্ধনে উপস্থিত ​বক্তব্যে আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি লাইজু আহম্মেদ চৌধুরি বলেন, পেশাদার সাংবাদিকদের কণ্ঠরোধ করার জন্য এ ধরনের মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।আমরা এই হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা জানাই,এছাড়া অনতিবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানাই।অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।আশুলিয়া প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তুহিন আহমেদ বলেন,আমরা শুধু জনস্বার্থে তথ্য জানতে চাই।ব্যক্তিগত সুবিধা নিতে যাই না।তার ফলস্বরূপ আমাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়। এই মামলা আমাদের কাজ থেকে বিরত রাখতে পারবে না।আমরা প্রশাসনের কাছে সঠিক তদন্ত ও ন্যায়বিচার দাবি করছি।তাছাড়া মানববন্ধনে বক্তব্য রাখেন আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক,আশুলিয়া প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক,ছাত্রনেতা রিফাত আহমেদ ইমন,হৃদয় হাসান, মোহাম্মদ তামিম প্রমুখ।বক্তারা সকলে একযোগে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।তারা বলেন,আওয়ামী লীগের ঢাকা-১৯ আসনের পতিত সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের হয়ে আ.লীগ নেত্রী নাছরীন আক্তারের বিরুদ্ধে দলবল নিয়ে সরাসরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা,গুলি করে ছাত্র জনতা হত্যার নির্দেশ,চাঁদাবাজি,ভূমি দখল ও ভূমি জালিয়াতির অভিযোগ রয়েছে।দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আওয়ামী লীগ নেত্রী নাছরীন আক্তারকে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।এ সময় সাভার উপজেলা সাংবাদিক সমিতির আহবায়ক সোহেল রানা,আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যসহ সাভার,আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।এর আগে গত ২ই নভেম্বর ২০২৫ইং আশুলিয়া থানায় ঢাকা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আইন বিষয়ক সম্পাদক নাছরীন আক্তার বাদী হয়ে দুই পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করেন ।এই মামলা গ্রহণে ওই আ.লীগ নেত্রীর পক্ষে ঢাকা আইনজীবী সমিতির কয়েকজন নেতার সুপারিশ ও থানা পুলিশকে চাপ প্রয়োগের অভিযোগ রয়েছে বলে জানা যায়।

বাংলাদেশ সময়:০৭:১০ মিনিট
৫ই নভেম্বর ২০২৫ইং
এএমএই

জনপ্রিয়

সাভারে সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ,২৪ ঘণ্টার আল্টিমেটাম।

আশুলিয়া দুই সাংবাদিকের বিরুদ্ধে আ.লীগ নেত্রীর দায়ের করা মিথ্যে মামলার প্রতিবাদে মানববন্ধন।

প্রকাশের সময় : ০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫