, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রমিক অসন্তোষ নাকি পরিকল্পিত নাশকতা?,হুমকিতে দেশের পোশাকশিল্প। শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার চেষ্টা!সতর্ক থাকার নির্দেশ টুকুর সাভারে শ্রমিক-পুলিশ রক্তক্ষয়ী সংঘর্ষ,ওসিসহ আহত ৬,পুলিশের গাড়িতে আগুন। গাজীপুরে শ্রমিক আন্দোলনে প্রাণ গেল তৌফিকের,ছুটি অর্ধশতাধিক কারখানায়। বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের মধ্যেই নতুন মজুরি বোর্ডের প্রথম সভা। সাভারে মেডিকেল অফিসারকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি,ছাত্রশক্তির কঠোর হুঁশিয়ারি। জুলাই আন্দোলনে হামলার মামলায় ১৩ নম্বর আসামি পৌর মেডিকেল অফিসার,বহাল চাকরিতে!পর্ব-১ অপরাধ দমনে পেশাদারত্ব ও সাহসিকতা,সাভার মডেল থানায় ওসি সাইফুল আলম। সাভারে মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ,স্ত্রীর ভূমিকাও তদন্তের দাবি। হাসপাতালে সুস্থ শিশু,অপারেশন কক্ষে মৃত্যু—সাভারে ৯ বছরের আবরাহামকে ঘিরে প্রশ্ন।

জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানালো আশুলিয়া মডেল প্রেসক্লাব সদস্যবৃন্দ।

সাইফ মাহমুদ(সাভার)
নবগঠিত আশুলিয়া মডেল প্রেসক্লাবের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধ-এ পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।বুধবার(৮ই জুলাই)সকাল সাড়ে ১১টায় জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম রাজু,সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হোসেন রাতুল,সাধারণ সম্পাদক শম্ভু চন্দ্র সরকারসহ সংগঠনের সদস্যরা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।এ সময় তারা মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।শ্রদ্ধা নিবেদন শেষে প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন,দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বীর শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।মুক্তিযুদ্ধের সেই চেতনা ধারণ করেই নবগঠিত আশুলিয়া মডেল প্রেসক্লাব দায়িত্বশীল,বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী সাংবাদিকতা চর্চায় অঙ্গীকারবদ্ধ থাকবে।এ সময় আশুলিয়া মডেল প্রেসক্লাবের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়ঃ ০৪:৫৫ মিনিট
৮ই জুলাই ২০২৬ইং
জেওএসইএম

শ্রমিক অসন্তোষ নাকি পরিকল্পিত নাশকতা?,হুমকিতে দেশের পোশাকশিল্প।

জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানালো আশুলিয়া মডেল প্রেসক্লাব সদস্যবৃন্দ।

প্রকাশের সময় : ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬