, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রমিক অসন্তোষ নাকি পরিকল্পিত নাশকতা?,হুমকিতে দেশের পোশাকশিল্প। শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার চেষ্টা!সতর্ক থাকার নির্দেশ টুকুর সাভারে শ্রমিক-পুলিশ রক্তক্ষয়ী সংঘর্ষ,ওসিসহ আহত ৬,পুলিশের গাড়িতে আগুন। গাজীপুরে শ্রমিক আন্দোলনে প্রাণ গেল তৌফিকের,ছুটি অর্ধশতাধিক কারখানায়। বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের মধ্যেই নতুন মজুরি বোর্ডের প্রথম সভা। সাভারে মেডিকেল অফিসারকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি,ছাত্রশক্তির কঠোর হুঁশিয়ারি। জুলাই আন্দোলনে হামলার মামলায় ১৩ নম্বর আসামি পৌর মেডিকেল অফিসার,বহাল চাকরিতে!পর্ব-১ অপরাধ দমনে পেশাদারত্ব ও সাহসিকতা,সাভার মডেল থানায় ওসি সাইফুল আলম। সাভারে মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ,স্ত্রীর ভূমিকাও তদন্তের দাবি। হাসপাতালে সুস্থ শিশু,অপারেশন কক্ষে মৃত্যু—সাভারে ৯ বছরের আবরাহামকে ঘিরে প্রশ্ন।

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের।

স্টাফ রিপোর্টারঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং ধানের শীষের পক্ষে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল।শুক্রবার ২৪শে অক্টোবর ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিনের নেতৃত্বে নবীনগর জয় রেস্টুরেন্টের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে তিনি নবীনগর সেনা শপিং কমপ্লেক্স এবং জাতীয় স্মৃতিসৌধের সামনের সড়কে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পথচারী ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন।এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।লিফলেট বিতরণ শেষে মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার মাধ্যমে তারেক রহমান বাংলাদেশ কে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান।আমরা ছাত্র সমাজ সেই জাতীয় লক্ষ্যে ধানের শীষের পক্ষে জনগণকে একতাবদ্ধ করতে কাজ করছি।এছাড়া তিনি বলেন,বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি।তাই ফেব্রুয়ারি তেজাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারবেন।এবং বিএনপি জনগণের দল তাই জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবেন।তিনি আরও বলেন গণতন্ত্র,ভোটাধিকার ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে। স্বৈরাচারী শাসন ভেঙে দিতে ছাত্রদল রাজপথে ছিল,আছে এবং ভবিষ্যতেও থাকবে।কর্মসূচি শেষে নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী প্রস্তুতি আরও জোরদার করার আহ্বান জানান ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি।

বাংলাদেশ সময়:০১:২৫ মিনিট
২৪শে অক্টোবর ২০২৫ইং
এসআরএস

শ্রমিক অসন্তোষ নাকি পরিকল্পিত নাশকতা?,হুমকিতে দেশের পোশাকশিল্প।

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের।

প্রকাশের সময় : ০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫