
সাঈফ মাহমুদ(সাভার)।
সাভার সদর ইউনিয়নে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী হিসেবে নিয়োগের চূড়ান্ত তালিকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা জেলা উত্তরের এক নেতার নাম থাকায় এলাকায় ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে।সাভার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সুপারভাইজার পদে ইউসুফ কবির উৎস ওরফে উৎস মোল্লার নাম চূড়ান্ত তালিকায় রয়েছে।স্থানীয়দের দাবি,ইউসুফ কবির উৎস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা জেলা উত্তরের সহ-সাধারণ সম্পাদক ছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে,ইউসুফ কবির উৎসের বাবা হুমায়ুন কবিরও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি সাভার তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশনের ঠিকাদার সমিতির সভাপতি ছিলেন বলেও স্থানীয়দের দাবি।এলাকাবাসীর অভিযোগ,২০২৪ইং সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় ইউসুফ কবির উৎস ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলন কারীদের বিরুদ্ধে মাঠে সক্রিয় ছিলেন।তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।এমন রাজনৈতিক পরিচয়ের একজন ব্যক্তিকে ফ্যামিলি কার্ডের মতো গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা কর্মসূচির মাঠপর্যায়ের দায়িত্বে চূড়ান্তভাবে নির্বাচিত করায় প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।তাদের প্রশ্ন—বহু সাধারণ বেকার যুবক আবেদন করেও যেখানে তালিকায় স্থান পাননি,সেখানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক এক নেতার নাম কীভাবে চূড়ান্ত তালিকায় এলো?স্থানীয়দের আরও দাবি,নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব,পক্ষপাতিত্ব কিংবা কোনো ধরনের অনিয়ম হয়েছে কি না,তা খতিয়ে দেখা প্রয়োজন ।একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিয়োগের যোগ্যতা ,বাছাইয়ের মানদণ্ড ও যাচাই-বাছাই প্রক্রিয়া প্রকাশের দাবি জানিয়েছেন তারা।ফ্যামিলি কার্ড কর্মসূচি নিম্নআয়ের ও সাধারণ মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।ফলে এ কর্মসূচির মাঠপর্যায়ের জনবল নিয়োগে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে স্বচ্ছতা,নিরপেক্ষতা ও যোগ্যতাকে প্রাধান্য দেওয়া জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।এ বিষয়ে জানতে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।তবে ইউসুফ কবির উৎসের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করে দেওয়ার সুযোগ রয়েছে।
বাংলাদেশ সময়ঃ ০৯:৪০ মিনিট
১৫ই আগস্ট ২০২৬ইং
ইএসএমইউ

সাঈফ মাহমুদ(সাভার)। 











