, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রমিক অসন্তোষ নাকি পরিকল্পিত নাশকতা?,হুমকিতে দেশের পোশাকশিল্প। শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার চেষ্টা!সতর্ক থাকার নির্দেশ টুকুর সাভারে শ্রমিক-পুলিশ রক্তক্ষয়ী সংঘর্ষ,ওসিসহ আহত ৬,পুলিশের গাড়িতে আগুন। গাজীপুরে শ্রমিক আন্দোলনে প্রাণ গেল তৌফিকের,ছুটি অর্ধশতাধিক কারখানায়। বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের মধ্যেই নতুন মজুরি বোর্ডের প্রথম সভা। সাভারে মেডিকেল অফিসারকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি,ছাত্রশক্তির কঠোর হুঁশিয়ারি। জুলাই আন্দোলনে হামলার মামলায় ১৩ নম্বর আসামি পৌর মেডিকেল অফিসার,বহাল চাকরিতে!পর্ব-১ অপরাধ দমনে পেশাদারত্ব ও সাহসিকতা,সাভার মডেল থানায় ওসি সাইফুল আলম। সাভারে মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ,স্ত্রীর ভূমিকাও তদন্তের দাবি। হাসপাতালে সুস্থ শিশু,অপারেশন কক্ষে মৃত্যু—সাভারে ৯ বছরের আবরাহামকে ঘিরে প্রশ্ন।

সকালে উচ্ছেদ,বিকেলেই দখল:মহাসড়কের ফুটপাত উচ্ছেদে নাটকীয় অভিযান।

সাভার প্রতিনিধিঃ
সকালে অভিযান চালিয়ে ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ,আর বিকেল গড়াতেই সেই জায়গায় ফের বসছে দোকানপাট—এমন অভিযোগে সাভারের মহাসড়কে ফুটপাত উচ্ছেদ অভিযান ঘিরে দেখা দিয়েছে নানা প্রশ্ন।স্থানীয়দের অভিযোগ,লোকদেখানো উচ্ছেদ অভিযান পরিচালনার পর কার্যকর নজরদারি না থাকায় কয়েক ঘণ্টার মধ্যেই আবারও দখলে চলে যাচ্ছে মহাসড়কের ফুটপাত।অভিযানের সময় হকার ও অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হলেও পরে একই স্থানে ফের দোকান বসার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পথচারীরা।তাদের প্রশ্ন,যদি উচ্ছেদের পর কয়েক ঘণ্টার মধ্যেই দখল ফিরে আসে, তাহলে সরকারি অর্থ ও জনবল ব্যয় করে পরিচালিত এসব অভিযানের কার্যকারিতা কোথায়?স্থানীয়দের অভিযোগ,ফুটপাত দখলমুক্ত রাখার জন্য নিয়মিত তদারকি ও স্থায়ী ব্যবস্থা না থাকায় উচ্ছেদ অভিযান অনেক ক্ষেত্রেই সাময়িক কার্যক্রমে পরিণত হচ্ছে।এতে একদিকে পথচারীরা ফুটপাত ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন,অন্যদিকে মহাসড়কে বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি।সচেতন মহলের দাবি,শুধু উচ্ছেদ করলেই হবে না;উচ্ছেদের পর দখল ঠেকাতে নিয়মিত মনিটরিং ,দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ফুটপাত ব্যবহারের স্থায়ী পরিকল্পনা জরুরি।নইলে ‘সকালে উচ্ছেদ,বিকেলে দখল—এই চিত্রই বারবার ফিরে আসবে।

বাংলাদেশ সময়ঃ ০৯:১০ মিনিট
১৫ই আগস্ট ২০২৬ইং
এনএসইউএফ

শ্রমিক অসন্তোষ নাকি পরিকল্পিত নাশকতা?,হুমকিতে দেশের পোশাকশিল্প।

সকালে উচ্ছেদ,বিকেলেই দখল:মহাসড়কের ফুটপাত উচ্ছেদে নাটকীয় অভিযান।

প্রকাশের সময় : ০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ আগস্ট ২০২৬