, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সাভারে‘চাকরি মেলা-২০২৬’অনুষ্ঠিত,কর্মসংস্থানের আশায় তরুণদের ব্যাপক সাড়া। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে‘এআই ছবি’ছড়িয়ে বিতর্কে পৌর ৭নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আব্দুর রহমান। মেয়াদের ৮ মাস বাকি থাকতেই কলেজ গভর্নিং বডিতে রদবদল,এমপি-পত্নীকে সভাপতি করায় স্বজনপ্রীতির অভিযোগ। সাভারে লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত সম্মানজনক কর্মসংস্থান ও সমঅধিকার নিশ্চিতের আহ্বান। জীবনের ঝুঁকি নিয়ে ছিনতাইকারীদের প্রতিরোধ,আহত হয়েও উদ্ধার করলেন ৫০ হাজার টাকা,আটক ২ সাভারে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল,আটক ১৩। বৃষ্টি-বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ:মন্ত্রীর মন্তব্য—সংসদেই জবাব দেব’ আশুলিয়ায় এসআইয়ের বিরুদ্ধে রাতে বাসায় প্রবেশ করে,ভয়ভীতি ও ডাকাতির চেষ্টার অভিযোগ। আজ দুপুরের মধ্যেই ঢাকা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা,জানিয়েছে আবহাওয়া অফিস।

সাভারে‘চাকরি মেলা-২০২৬’অনুষ্ঠিত,কর্মসংস্থানের আশায় তরুণদের ব্যাপক সাড়া।

সাভার প্রতিনিধি:
রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট(রেইজ)প্রকল্পের আওতায় ঢাকার সাভারে দিনব্যাপী ‘চাকরি মেলা-২০২৬ইং’অনুষ্ঠিত হয়েছে।কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ মেলায় বিপুলসংখ্যক চাকরিপ্রার্থী যুবক-যুবতী অংশ নেন।মঙ্গলবার(২৮শে জুলাই)সকাল ১১টায় সাভার থানা রোডের বাগানবাড়ি কনভেনশন হলে এ চাকরি মেলার উদ্বোধন করা হয়।দিনব্যাপী আয়োজিত এ মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান তাদের নিয়োগ কার্যক্রম নিয়ে অংশগ্রহণ করে।ফলে চাকরিপ্রার্থীরা সরাসরি নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়,জীবনবৃত্তান্ত (সিভি)জমা এবং নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ পান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবের মোহাম্মদ সোয়েব উপ-পরিচালক (ভারপ্রাপ্ত)স্থানীয় সরকার,জেলা প্রশাসক-ঢাকা,বিশেষ অতিথি ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোঃ সাইফুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার(সাভার সার্কেল)রকিবুল হাসান ইশান।এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা,নিয়োগদাতা প্রতিনিধি এবং বিপুলসংখ্যক চাকরিপ্রার্থী অনুষ্ঠানে অংশ নেন।বক্তারা বলেন,দেশের অর্থনৈতিক উন্নয়নে দক্ষ মানবসম্পদের বিকল্প নেই।যুবসমাজকে কর্মমুখী ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে এ ধরনের চাকরি মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের বিভিন্ন কর্মসংস্থান উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করছে,যা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।আয়োজকরা জানান, কর্মসংস্থান সৃষ্টি,দক্ষতা উন্নয়ন এবং তরুণদের শ্রম বাজারের সঙ্গে কার্যকর ভাবে সংযুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের চাকরি মেলার আয়োজন অব্যাহত থাকবে।স্থানীয় পর্যায়ে কর্ম সংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়ঃ ০২:১০ মিনিট
২৮শে জুলাই ২০২৬ইং
ইএমইএস

জনপ্রিয়

প্রকাশের সময় : ১৩ ঘন্টা আগে