, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রমিক অসন্তোষ নাকি পরিকল্পিত নাশকতা?,হুমকিতে দেশের পোশাকশিল্প। শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার চেষ্টা!সতর্ক থাকার নির্দেশ টুকুর সাভারে শ্রমিক-পুলিশ রক্তক্ষয়ী সংঘর্ষ,ওসিসহ আহত ৬,পুলিশের গাড়িতে আগুন। গাজীপুরে শ্রমিক আন্দোলনে প্রাণ গেল তৌফিকের,ছুটি অর্ধশতাধিক কারখানায়। বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের মধ্যেই নতুন মজুরি বোর্ডের প্রথম সভা। সাভারে মেডিকেল অফিসারকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি,ছাত্রশক্তির কঠোর হুঁশিয়ারি। জুলাই আন্দোলনে হামলার মামলায় ১৩ নম্বর আসামি পৌর মেডিকেল অফিসার,বহাল চাকরিতে!পর্ব-১ অপরাধ দমনে পেশাদারত্ব ও সাহসিকতা,সাভার মডেল থানায় ওসি সাইফুল আলম। সাভারে মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ,স্ত্রীর ভূমিকাও তদন্তের দাবি। হাসপাতালে সুস্থ শিশু,অপারেশন কক্ষে মৃত্যু—সাভারে ৯ বছরের আবরাহামকে ঘিরে প্রশ্ন।

সাভারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া মাহফিল,আ.লীগকে আর বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না’—এমপি সালাউদ্দিন

সাভার প্রতিনিধি:
সাভারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা.দেওয়ান মোঃ সালাউদ্দিন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী লায়ন মো:খোরশেদ আলম।এতে সাভার থানা বিএনপি,যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা.দেওয়ান মোঃ সালাউদ্দিন বলেন,সাভারে আওয়ামী লীগকে আর কোনো মিছিল করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না।আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তার স্বার্থে সবাইকে সজাগ থাকতে হবে।সভাপতির বক্তব্যে লায়ন মোঃ খোরশেদ আলম বলেন,আওয়ামী লীগসহ যারা জুলাই গণঅভ্যুত্থানে মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল,তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত থাকবে।আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিরা শহীদদের রুহের মাগফিরাত এবং দেশের শান্তি,স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করেন।

বাংলাদেশ সময়ঃ ১১:৫৫ মিনিট
৬ই আগস্ট ২০২৬ইং
আরএমইএস

শ্রমিক অসন্তোষ নাকি পরিকল্পিত নাশকতা?,হুমকিতে দেশের পোশাকশিল্প।

সাভারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া মাহফিল,আ.লীগকে আর বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না’—এমপি সালাউদ্দিন

প্রকাশের সময় : ১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬