, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ডিজেল-পেট্রোল-অকটেনের দাম বাড়ল,বাড়তে পারে পরিবহন ও পণ্য সরবরাহ ব্যয়। ছাত্র-জনতা হত্যা মামলার আসামি থেকে জিয়া পরিষদের সভাপতি—মেহেদী রানা শহীদকে ঘিরে প্রশ্ন পদ-পদবীর বিনিময়ে রাজনৈতিক পুনর্বাসন? ঢাকা-১৯-এ অভিযোগের তীর। আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা-১৯-এর নেতৃত্ব ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী-কলেজছাত্রী আটক। সাভারে আওয়ামী লীগ থেকে বিএনপিতে পরিচয় পাল্টানোর অভিযোগ বিরুলিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরের বিরুদ্ধে সাভার পৌর জিয়া পরিষদের কমিটিতে‘বিতর্কিত’শহীদ! সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ:শিক্ষকসহ ৫ গ্রেপ্তার, ৫ই আগস্টের পর‘খোলস বদল’বিরুলিয়ায় যুবলীগ নেতা এখন বিএনপির নেতা! সাভারে জন্মাষ্টমীর বর্ণাঢ্য আয়োজন,গোপীনাথ মন্দির থেকে বের হলো মঙ্গল শোভাযাত্রা।

সাভারে ব্যবসায়ী রাশেদের বিরুদ্ধে কোটি টাকার অর্থ আত্মসাতের অভিযোগ।

  • সাভার প্রতিনিধি।
  • প্রকাশের সময় : ০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১২৭৫ পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
সাভারে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোটি টাকার অর্থ ও মেশিনারিজ আত্মসাতের অভিযোগ উঠেছে ব্যবসায়ী মোঃ রাশেদ মিয়ার বিরুদ্ধে।তিনি সাভারের সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং তার বোন জামাই শহীদ ওরফে বকরী শহীদ একই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।ভুক্তভোগীরা অভিযোগ করেছেন,দলীয় পরিচিতি ও প্রভাব ব্যবহার করে তারা প্রতিষ্ঠানের টাকা ও মেশিনারিজ আত্মসাত করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়,সাভারের সি.আর.পি এলাকায় অবস্থিত একটি প্রতিষ্ঠানের এডমিন কর্মকর্তা শাহিনুর আক্তার(৩৬)সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানটির মালিক রফিকুল ইসলাম সরকার ২০১৯ইং সালের ১৪ই নভেম্বর সাভারের কলমা এলাকায় মোঃ রাশেদ মিয়ার মালিকানাধীন একটি কারখানা শেড ভাড়া নেন।পরবর্তীতে ২০২১ইং সালে একই মালিকের অনুরোধে প্রতিষ্ঠানটি একটি ফ্যাক্টরির শেড নির্মাণ কাজ শুরু করে,যার মূল্য ধরা হয় ১কোটি টাকা।নির্মাণ কাজের অগ্রগতির সময়ে বিবাদী রাশেদ মিয়া ৮ কিস্তিতে মোট ৫৩ লাখ টাকা পরিশোধ করলেও অবশিষ্ট ২৭ লাখ টাকা আর পরিশোধ করেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়। এছাড়া নির্মাণাধীন কারখানায় প্রতিষ্ঠানটির প্রায় ৭০ লাখ ৯৫ হাজার ৫০০ টাকার মেশিনারিজ রাখা থাকলেও পরে তা পাওয়া যায়নি।অভিযোগে আরও বলা হয়,একাধিকবার টাকা ও মেশিনারিজ ফেরত চাইলে বিবাদী নানা ধরনের টালবাহানা,ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। সর্বশেষ চলতি মাসের ৫ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে পাওনা টাকা চাইতে গেলে বিবাদী প্রকাশ্যে জানান যে,তিনি আর কোনো টাকা পরিশোধ করবেন না এবং আইনগত ব্যবস্থা নিলে ক্ষতির শিকার হতে হবে।ঘটনায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে যে, মোট ৯৭ লাখ ৯ হাজার ৫০০ টাকা আত্মসাতের অপচেষ্টা চালাচ্ছেন বিবাদী।এসব অভিযোগের বিষয়ে রাশেদ মিয়া কোন মন্তব্য করতে রাজি হননি।

বাংলাদেশ সময়ঃ ০৬:৩৫ মিনিট
১৬ই সেপ্টেম্বর ২০২৫ইং
এসএসইএইচ

জনপ্রিয়

ডিজেল-পেট্রোল-অকটেনের দাম বাড়ল,বাড়তে পারে পরিবহন ও পণ্য সরবরাহ ব্যয়।

সাভারে ব্যবসায়ী রাশেদের বিরুদ্ধে কোটি টাকার অর্থ আত্মসাতের অভিযোগ।

প্রকাশের সময় : ০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫